সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রীর প্রাণনাশের ষড়যন্ত্র করা হচ্ছে৷ অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ফোনেই ঘুম উড়েছে দিল্লি পুলিশের৷ ওই ব্যক্তির দাবি, কয়েকজন লোক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রাণে মেরে ফেলার পরিকল্পনা করছে৷ আর এই কথা শুনে ফেলেছেন তিনি৷
গত বুধবার এই ফোন পায় দিল্লি পুলিশ৷ তদন্ত করে জানা যায়, দিল্লির বুরারি এলাকার দীনেশ কুমার নামে এক ব্যক্তির নামে ওই সিমকার্ড নেওয়া৷ দীনেশ কুমারের বাড়ি গিয়ে পুলিশ জানতে পারে, নিজের এক আত্মীয়কে সিমকার্ডটি দিয়েছিলেন দীনেশ৷
এরপর সেই আত্মীয়কেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়৷ জেরার মুখে তিনি জানান, রাস্তার পাশে এক খাবার দোকানে গিয়েছিলেন তিনি৷ সেখানেই এক ব্যক্তি একান্ত প্রয়োজন বলে ফোনটি তাঁর কাছ থেকে চেয়ে নেন৷ ফোন করে আবার ফেরতও দিয়ে দেন৷
অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷ পুলিশ সূত্রে খবর, ফোনে ওই ব্যক্তি বলেছিলেন কেবল মাত্র কয়েকজনের কথাই তিনি শুনতে পেয়েছেন৷ কাউকে দেখতে পাননি৷ পুলিশের প্রাথমিক অনুমান, কেউ ইচ্ছাকৃতভাবে গুজব রটিয়েছে৷ তবে, বড় কিছুর সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ কারণ দিন কয়েক আগেই গোয়ায় প্রধানমন্ত্রী নিজে জানিয়েছিলেন, প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে তাঁকে৷ তবে তিনি উন্নয়নের কাজ থেকে পিছপা হবেন না, সেকথাও জোর গলায় জানিয়ে দেন মোদি৷
সর্বশেষ খবর
-
প্রাণের রবীন্দ্রসঙ্গীতেই বিপত্তি! ভাইরাল গানই চাকরি কাড়ল নিরাপত্তারক্ষী ‘গানওয়ালার’
-
বিশ্ববিশ্রুত হকিং পেয়েছিলেন, সেই ডির্যাক মেডেলে এবার সম্মানিত উত্তরপ্রদেশের দীপক
-
গলায় জবার মালা, কপালে তিলক! কল্যাণেশ্বরী মন্দিরে শুভেন্দু সরকারের জন্য প্রার্থনা মদনের
-
অক্টোপাসের মতো ছড়িয়ে টুলুর ‘হাত’, বছরে ২৫০-৩০০ কোটির দুর্নীতি! আদালতে বিস্ফোরক তথ্য
-
বিয়ে করলেই অ্যাকাউন্টে ঢুকবে ৫ লাখ! স্রেফ একটা ফর্ম ফিলআপেই কেল্লাফতে, জানুন খুঁটিনাটি