Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Maharashtra

ট্যাক্সি-অটো চালকদের জানতেই হবে মারাঠি, অন্যথায় বাতিল লাইসেন্স! নয়া নিয়ম মহারাষ্ট্রে

১ মে থেকে চালু হচ্ছে নয়া নিয়ম। জানাচ্ছেন রাজ্যের পরিবহণমন্ত্রী প্রতাপ সারনাইক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৪, ২০২৬, ১৯:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৪, ২০২৬, ১৯:৪২

options
link
ট্যাক্সি-অটো চালকদের জানতেই হবে মারাঠি, অন্যথায় বাতিল লাইসেন্স! নয়া নিয়ম মহারাষ্ট্রে zoom
রীতিমতো পরীক্ষা করে দেখা হবে কোন কোন চালক মারাঠি লিখতে ও পড়তে জানেন।
Advertisement

সমস্ত অটো চালক ও রিকশা চালককে জানতেই হবে মারাঠি ভাষা। অন্যথায় বাতিল করে দেওয়া হবে লাইসেন্স। আগামী ১ মে থেকে এমনই নিয়ম চালু হবে মহারাষ্ট্রে। জানিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী প্রতাপ সারনাইক।

জানানো হয়েছে, যাত্রী ও চালকদের মধ্যে যোগাযোগের দিকটি আরও মজবুত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহারাষ্ট্রের ৫৯টি আঞ্চলিক ও প্রান্তিক অঞ্চলের দপ্তর এই নিয়ে কাজ করবে। রীতিমতো পরীক্ষা করে দেখা হবে কোন কোন চালক মারাঠি লিখতে ও পড়তে জানেন। এমনকী কোনও অফিসার এই পরীক্ষায় গাফিলতি করলে তাঁর বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু কেন এই কড়াকড়ি? মন্ত্রীমশাইয়ের মতে, স্থানীয় ভাষা জানা সব সময়ই লাইসেন্স পাওয়ার অন্যতম শর্ত। কিন্তু সাম্প্রতিক সময়ে অভিযোগ বেড়েছে যে, মুম্বই, নাগপুর ও ছত্রপতি শাম্ভাজিনগরের মতো শহরে বহু চালকই মারাঠি ভাষায় কথা বলতে পারেন না। বহু যাত্রীর দাবি, অনেকেই মারাঠি শেখার ইচ্ছাও প্রকাশ করেন না। তাঁর মতে, কোনও অঞ্চলে কাজ করতে গেলে সেখানকার ভাষা শেখাটা নিতান্তই আবশ্যক। আর তা না করলে পদক্ষেপ করাই বাঞ্ছনীয়। তিনি আরও বলেন যে, মানুষ তাঁদের মাতৃভাষা নিয়ে গর্ববোধ করলেও, যে রাজ্যে তাঁরা জীবিকা নির্বাহ করেন, সেই রাজ্যের ভাষাকে অবশ্যই সম্মান করা উচিত। পাশাপাশি কাজের সুবিধার জন্যই সেই ভাষা শিখে নেওয়াটা একান্তই দরকার। এখন দেখার, এমন নির্দেশে কী প্রতিক্রিয়া হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.