ফের অগ্নিগর্ভ মণিপুর (Manipur)। সোমবার রাতে মণিপুরের বিষ্ণুপুর জেলায় এক বিএসএফের বাড়ি লক্ষ্য করে রকেট হামলা কুকি জঙ্গিদের। এই ঘটনায় বিএসএফের এক শিশুকন্যা ও ৫ বছরের বালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক মহিলা। এই ঘটনায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর-পূর্বের রাজ্যটি। ঘটনার জেরে মণিপুরের ৫টি জেলায় কারফিউ জারি করার পাশাপাশি ৩ দিনের জন্য বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত ১টা নাগাদ বিষ্ণুপুর জেলার মোইরাং ট্রোংলাওবি এই হামলা চালানো হয়। সন্দেহভাজন বেশ কয়েক জঙ্গি ওই বিএসএফ জওয়ানের বাড়ি লক্ষ্য করে রকেট হামলা চালায়। ঘটনার সময় বাড়ির সদস্যরা ঘুমোচ্ছিলেন। ঘুমের মধ্যেই মৃত্যু হয় ৫ মাস বয়সি শিশুকন্যা ও ৫ বছরের এক ছেলের। গুরুতর জখম হন তাদের মা। মর্মান্তিক এই ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে গোটা বিষ্ণুপুর জেলা। ক্ষুব্ধ এলাকাবাসী দল বেঁধে হামলা চালায় ট্রোংলাওবি এলাকা থেকে ২০০ মিটার দূরে স্থানীয় সিআরপিএফ ক্যাম্পে হামলা চালায়। ব্যাপক ভাঙচুর চালানো হয় সেখানে। আগুন ধরিয়ে দেওয়া হয় গাড়িতে। শোনা যায় গুলির শব্দও। এই ঘটনায় ৪ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। মৈরাং থানার সামনেও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় জনতা। বন্ধ করে দেওয়া হয় যানচলাচল।
আরও পড়ুন:
মণিপুরের ৫টি জেলায় কারফিউ জারি করার পাশাপাশি ৩ দিনের জন্য বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা।
দুই শিশুকে হত্যার ঘটনার তীব্র নিন্দা করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী খেমাচন্দ সিং। তিনি বলেন, “বর্বোরচিত হামলা চালানো হয়েছে। এটি মণিপুরের শান্তি বিঘ্নিত করার ষড়যন্ত্র। আমি এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। যে বা যারা দোষী তাদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়া হবে। কোনওভাবেই এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ বরদাস্ত করব না।” পাশাপাশি ইম্ফলের হাসপাতালে মৃত শিশুদের আহত মায়ের সঙ্গেও সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী।
এদিকে মণিপুরে নতুন করে ছড়িয়ে পড়া হিংসা সামাল দিতে ৫ জেলায় ইন্টারনেট বন্ধ করার পাশাপাশি জারি করা হয়েছে কারফিউ। এই ৫ জেলা হল, পূর্ব ইম্ফল, পশ্চিম ইম্ফল, থৌবাল, কাকচিং এবং বিষ্ণুপুর। প্রশাসনের তরফে জানানো হয়েছে, কোনও রকম মিথ্যা তথ্য ও গুজব রুখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ৭ এপ্রিল দুপুর ২টো থেকে এই সব জেলায় ৩ দিনের জন্য বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দেবী শাঁখা পরেন বাঁকুড়ায়, কলসে দূর হয় ‘বন্ধ্যাত্ব’, পশ্চিম বর্ধমানের এই পুজোয় তিনদিনই হয় ছাগবলি
-
ভদ্রলোকের এক কথা! চ্যাম্পিয়ন হয়েও ফের নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
-
রেজিনগরের নির্বাচন কোন্দলে বাম ঐক্য চুরমার! প্রার্থী বাছাইয়ে সিপিএমের ‘দাদাগিরি’ মানতে নারাজ আরএসপি
-
ব্লক-আনব্লকের পর ঘনিষ্ঠতা! মেসে অন্তরঙ্গ মুহূর্তের মাঝেই প্রেমিকার বিশেষ বন্ধুর ফোন, পুরুলিয়া কাণ্ডের নেপথ্যে প্রতিশোধ?
-
স্মৃতি-শেফালির দুরন্ত ব্যাটিং, ‘ঘূর্ণিঝড়’ স্পিনারদের! শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়াসেরা ভারত