সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ লখিমপুর কাণ্ডের (Lakhimpur Kheri violence) প্রধান অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে আশিস মিশ্র (Ashish Mishra)। তাঁর শরীরে ডেঙ্গুর উপসর্গ দেখা দিয়েছে। প্রবল জ্বরে আচ্ছন্ন অবস্থায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে। তাঁর রক্তের নমুনা পরীক্ষা করে দেখা হবে তাঁর ডেঙ্গু হয়েছে কিনা।
এপ্রসঙ্গে লখিমপুর খেরির জেলার কারাগার সুপারিটেন্ডেন্ট পিপি সিং জানিয়েছেন, ”এখনও এটা নিশ্চিত নয়, ওঁর ডেঙ্গুই হয়েছে কিনা। ওর রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।”
[আরও পড়ুন: বিজেপিকে ঠেকাতে কংগ্রেসের সঙ্গ, নাকি সমদূরত্ব? কেন্দ্রীয় কমিটির বৈঠকে দিশেহারা সিপিএম]
প্রসঙ্গত, গত ৩ অক্টোবর লখিমপুর খেরিতে কৃষকদের বিক্ষোভ চলাকালীন গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় চার কৃষকের। মুহূর্তের মধ্যে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান প্রতিবাদীরা। চলে গণপিটুনিও। সেই হিংসাত্মক পরিস্থিতির মাঝে পড়ে প্রাণ হারান আরও ৪ জন। এই ঘটনার মূল অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র (Ajay Mishra) টেনির ছেলে আশিস মিশ্র মনু। ঘটনার ৭ দিন পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। টানা ১২ ঘণ্টা তাঁকে জেরা করছিল উত্তরপ্রদেশ সরকারের ‘সিট’। জেরায় তিনি অসহযোগিতা করায় শেষপর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, জেরায় অধিকাংশ প্রশ্নই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। এরপর তাঁকে বিশেষ আদালতে তোলা হলে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন বিচারক। পরে জামিনের আবেদন করলেও তা মঞ্জুর হয়নি।
উল্লেখ্য, লখিমপুরের ঘটনায় রীতিমতো মুখ পুড়েছে দেশের শাসকদলের। দলের অন্দরে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা হলেও প্রকাশ্যে মুখ খুলছেন না কেউই। আর এই সুযোগে চাপ বাড়াচ্ছে বিরোধী শিবির। কংগ্রেস দাবি তুলেছে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে বরখাস্ত করতে হবে।
[আরও পড়ুন: Coronavirus Update: দেশে একদিনে করোনার বলি ৫৬১, রাজ্যগুলিকে উৎসবে লাগাম টানার নির্দেশ কেন্দ্রের]
সর্বশেষ খবর
-
শুভেন্দুর ছেড়ে যাওয়া ‘হাইভোল্টেজ’ নন্দীগ্রামের উপনির্বাচনে প্রার্থী কে? শুরু জল্পনা
-
নারীদের স্বনির্ভর করতে নতুন স্কিল ইনস্টিটিউট ‘অনন্যা’, মিলবে কর্মমুখী প্রশিক্ষণ
-
হাতে স্বামীজির ছবি, মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ কাফুর, ব্রাজিল ম্যাচের আগে শহরে বিশ্বজয়ী তারকা
-
প্রথমবার দিল্লি থেকে সরতে চলেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ! দায়িত্বে কোন রাজ্য?
-
উৎসবের আগে স্বস্তি! রান্নার গ্যাস বুকিংয়ের সময়সীমা কমাল মোদি সরকার, মিলবে কতদিনে?