Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
Modi Government

নজরে অসম ও বাংলার নির্বাচন, কৃষকদের জন্য বিরাট সিদ্ধান্ত মোদি সরকারের, উপকৃত বহু

এই সিদ্ধান্ত হাজার হাজার কৃষকের জীবন আরও সহজ করবে, দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

নন্দিতা রায়
নন্দিতা রায়

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১৭:০০

link
নন্দিতা রায়
নন্দিতা রায়

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১৭:০০

options
link
নজরে অসম ও বাংলার নির্বাচন, কৃষকদের জন্য বিরাট সিদ্ধান্ত মোদি সরকারের, উপকৃত বহু zoom
কৃষকদের জন্য বিরাট ঘোষণা মোদি সরকারের। ফাইল ছবি।
Advertisement

বাংলা ও অসম-সহ পাঁচ রাজ্যের ভোটের মুখে বিরাট সিদ্ধান্ত কেন্দ্রের। পাটের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। পাটের এমএসপি প্রতি কুইন্টালে ২৭৫ টাকা বাড়ানো হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানিয়েছেন। ফলে ভোটমুখী এই রাজ্যগুলির হাজার হাজার পাটচাষী উপকৃত হবেন।

কেন্দ্রের দাবি, এই মূল্য উৎপাদন খরচের তুলনায় ৫০ শতাংশেরও বেশি লাভ নিশ্চিত করবে। এবং এই সিদ্ধান্তে বিশেষভাবে উপকৃত হবেন পশ্চিমবঙ্গ ও অসমের লক্ষ লক্ষ পাটচাষি। পাশাপাশি উন্নত মানের ও উচ্চ ফলনশীল পাটের বীজ ব্যবহারে উৎসাহ দিতেও নানা পদক্ষেপ করার কথা জানিয়েছে কেন্দ্র। ঠিক পাঁচ রাজ্যের ভোটের মুখে মোদি সরকারের এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ। কারণ, বাংলা এবং অসমের বহু কৃষক মূলত পাটচাষের উপর নির্ভরশীল। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পাটচাষিদের স্বার্থে কাঁচা পাটের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর সিদ্ধান্তকে তুলে ধরে এক্স হ্যান্ডলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি লিখেছেন, ‘পাটচাষি ভাই-বোনদের জীবন আরও সহজ করতে সরকার কোনও চেষ্টা বাকি রাখছে না। সেই লক্ষ্যেই কাঁচা পাটের এমএসপি বাড়ানোর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ প্রধানমন্ত্রীর মতে, এই পদক্ষেপে দেশে পাটের উৎপাদন বাড়বে এবং উন্নত মানের পাটচাষে উৎসাহ মিলবে। পাশাপাশি এই খাতের সঙ্গে যুক্ত কৃষকদের আয়ও বাড়বে।

 

পাশাপাশি মঙ্গলবারের বৈঠকে বিদ্যুৎ ক্ষেত্রে একগুচ্ছ সংস্কার ও রেলের তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। আহমেদাবাদ মেট্রোর ও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর নতুন দপ্তর ‘সেবাতীর্থ’-তে এদিনই প্রথম বৈঠক করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠককে দেশের উন্নয়নের পথে একটি প্রতীকী মাইলফলক বলে উল্লেখ করেছেন বৈষ্ণব।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.