সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ সোমবার, দেশজুড়ে পালিত হচ্ছে গুরু নানক জয়ন্তী৷ দেশবাসীকে গুরু নানক জয়ন্তীর শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, উপ রাষ্ট্রপতি হামিদ আনসারি৷
টুইটে প্রণব মুখোপাধ্যায় জানান, “গুরু নানক মনুষত্বের প্রতীক৷ তাঁর শিক্ষা এখনও মানুষকে অনুপ্রাণিত করে, শক্তি জোগায়৷” সত্যের পথে চলার জন্য নানকের আদর্শ মানুষের অনুপ্রেরণা বলে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷
শিখ ধর্মগুরু গুরু নানকের ৫৪৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে দেশের বিভিন্ন গুরুদ্বারগুলি৷ সেজে উঠেছে গুরু নানকের জন্মস্থানও, যা বর্তমানে পাকিস্তানে৷ ঐতিহ্যবাহী এই নানকনা সাহিবে এদেশ থেকে গিয়েছেন প্রায় ১২০০ তীর্থযাত্রী৷ ভারত ছাড়াও বিশ্বের আরও বহু দেশ থেকে এই বিশেষ দিনটিতে নানকনা সাহিব যান ধর্মপ্রাণ শিখরা৷ পাশাপাশি রবিবার রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্তের গুরুদ্বারগুলিতে ভিড় জমিয়েছেন বহু পুণ্যার্থী৷ দিল্লি, পাঞ্জাব সহ গুরু নানকের স্মৃতি বিজড়িত দেশের বিভিন্ন পবিত্র গুরুদ্বারগুলিতে ধর্মগ্রন্থ গ্রন্থসাহিব পাঠ করা হচ্ছে৷ তাতে অংশ নেন বহু শিখ ধর্মাবলম্বী মানুষ৷
সর্বশেষ খবর
-
মধ্যরাতে গ্রেটার নয়ডায় চলন্ত এসি বাসে আগুন, ঝলসে মৃত ৯, প্রাণ বাঁচাতে ঝাঁপ বহু যাত্রীর
-
জিটি রোড ও বাসরুটে আর চলবে না টোটো! নির্দেশিকা কার্যকরে কড়া পরিবহণদপ্তর
-
পড়ুয়া-পরিকাঠামোহীন! ডিসেম্বরে আরও প্রায় ৩০০ মাদ্রাসা বন্ধ হচ্ছে বাংলায়
-
সাতসকালে কালীঘাটে সস্ত্রীক গৌতম আদানি, দুপুরে হাসপাতালের ভিত্তিপ্রস্তর, বৈঠক মুখ্যমন্ত্রীর সঙ্গে
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর