Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
Narendra Modi and Mamata Banerjee extends greetings to the nation on the occasion of Holi

Holi 2022: দেশবাসীকে টুইটে দোলের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, একতার বার্তা মমতার

দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি এবং বাংলার রাজ্যপালও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৮, ২০২২, ০৯:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৮, ২০২২, ০৯:৪২

options
link
Holi 2022: দেশবাসীকে টুইটে দোলের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, একতার বার্তা মমতার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পলাশ, কৃষ্ণচূড়ায় লেগেছে ফাগের রং। আকাশ, বাতাসে আজ রংয়ের ছটা। যেন রামধনুর সাত রংয়ে রঙিন গোটা দেশ। রংয়ের উৎসবে মাতোয়ারা প্রায় সকলেই। গালে আবির মাখিয়ে একে অপরকে কাছে টেনে নেওয়ার দিন। দোলের সকালেই টুইটে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রংয়ের উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে মিলেমিশে থাকার বার্তা দিয়েছেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: গুজরাটের স্কুলে এবার পড়ানো হবে ভগবত গীতা, বিজেপি সরকারের সিদ্ধান্তে সমর্থন আপ, কংগ্রেসের]

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটে সকলকে দোলের শুভেচ্ছা জানান। তিনি লেখেন, “রংয়ের উৎসব হয়ে উঠুক ভালবাসা, স্নেহ এবং সৌভ্রাতৃত্বের প্রতীক। জীবন হয়ে উঠুক আরও রঙিন।”

দোলের দিন বাংলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটে লেখেন, “রংয়ের উৎসব সকলের জীবনে নিয়ে আসুক সুখ, শান্তি, আনন্দ এবং সমৃদ্ধি।” দোলের শুভেচ্ছা জানানো টুইটেও একতার বার্তাও দেন তিনি। 

বর্তমানে উত্তরবঙ্গে রয়েছেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়। দোলের সকালে টুইটে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনিও। শুধু নিজের নয়, অপরের জীবনকেও আরও রঙিন করে তোলার বার্তা দেন রাজ্যপাল।

[আরও পড়ুন: যৌন আকাঙ্ক্ষা মেটাতে গিয়েই বিপত্তি! মহিলার মূত্রনালীতে মিলল কাচের গ্লাস]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.