Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Operation Sindoor

‘কয়েক মিনিটে পাকিস্তানে হামলা করত নৌবাহিনী’, ‘সিঁদুর’ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন নৌসেনা প্রধান

২০২৫ সালের ৭-১০ মে সিঁদুর অভিযান চলাকালীন আগাগোড়া ভারতীয় নৌসেনা আগ্রাসী অবস্থান বজায় রেখেছিল, দাবি করেন নৌসেনা প্রধান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০২৬, ১৪:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০২৬, ১৪:০৭

options
link
‘কয়েক মিনিটে পাকিস্তানে হামলা করত নৌবাহিনী’, ‘সিঁদুর’ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন নৌসেনা প্রধান zoom
অপারেশন সিঁদুর নিয়ে হুঙ্কার দিতে গিয়ে ১৯৭১ সালের যুদ্ধের কথা মনে করিয়েছেন নৌসেনা প্রধান।

“পাকিস্তানকে প্রায় গিলেই খেত ভারত। কিন্তু খেলা ঘুরেছিল কয়েক মিনিটে।” অপারেশন সিঁদুর (Operation Sindoor) নিয়ে এবার হাড়হিম করা এই তথ্য দিলেন নৌসেনা প্রধান দীনেশ ত্রিপাঠী। মুম্বইয়ে নৌসেনার সংবর্ধনা কর্মসূচিতে এই দাবি করলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল ত্রিপাঠী। তাঁর কথায়, “আমরা আক্রমণ শুরু করা থেকে আর মাত্র কয়েক মিনিট দূরে ছিলাম।” ২০২৫ সালের ৭-১০ মে সিঁদুর অভিযান চলাকালীন আগাগোড়া ভারতীয় নৌসেনা আগ্রাসী অবস্থান বজায় রেখেছিল বলে দাবি করেন তিনি।

অপারেশন সিঁদুর নিয়ে হুঙ্কার দিতে গিয়ে ১৯৭১ সালের যুদ্ধের কথা মনে করিয়েছেন নৌসেনা প্রধান। অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী বৃহস্পতিবার বলেন, “অপারেশন সিঁদুরের সময় ভারতীয় নৌবাহিনী সমুদ্র থেকে পাকিস্তানের বিরুদ্ধে আঘাত হানার মাত্র কয়েক মিনিট দূরে ছিল।” সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, নৌ পদক প্রদান অনুষ্ঠানে দেওয়া এক ভাষণে নৌপ্রধান অপারেশন সিঁদুর-এর ভূয়সী প্রশংসা করেন।

Advertisement

তিনি বলেন, “এটি ভারতীয় নৌবাহিনীর দৃঢ় সংকল্পের প্রতিফলন। নৌবাহিনী পুরো সময়জুড়ে অত্যন্ত আক্রমণাত্মক অবস্থান বজায় রেখেছিল। এটা আর এখন গোপন কোনও বিষয় নয়। অপারেশন সিঁদুরে সমুদ্রপথে আমরা পাকিস্তানের উপর প্রায় আঘাত হেনেই ফেলেছিলাম। কয়েক মিনিট দূরে ছিলাম। ঠিক তখনই ইসলামাবাদ সামরিক অভিযান বন্ধের অনুরোধ জানায়।” উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটক-সহ ২৬ নিরস্ত্রকে হত্যা করে লস্করের ছায়া সংগঠন টিআরএফের চার জঙ্গি। জবাবে ৭ মে অপারেশন সিঁদুর শুরু করে ভারত।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.