সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাদাখের (Ladakh) গালওয়ান (Galwan) উপত্যকায় শহিদ ২০ জন ভারতীয় জওয়ানের স্মৃতিতে এবার তৈরি করা হল ওয়ার মেমোরিয়াল বা যুদ্ধের স্মৃতি সৌধ। চলতি বছরের ১৫ জুন লাদাখে চিনা সেনার সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে শহিদ জওয়ানদের প্রত্যেকেরই নাম রয়েছে ওই স্মৃতি সৌধে। দুর্বুক–শিয়ক–দৌওলতাবাগ ওলদি স্ট্র্যাটেজিক রোডে অবস্থিত KM–১২০ পোস্টের কাছে এই স্মৃতি সৌধটি তৈরি করা হয়েছে।
[আরও পড়ুন: হাথরাসের পথে হাজার হাজার কংগ্রেস কর্মী! রাহুল-প্রিয়াঙ্কাকে প্রবেশের অনুমতি দিল যোগী প্রশাসন]
ওই স্মৃতি সৌধে শহিদ সেনাদের ‘Gallants of Galwan’ আখ্যা দিয়ে লেখা হয়েছে, ‘‘১৫ জুন, ২০২০ তারিখে চিনা সেনা (Chinese Army) ভারতীয় সীমান্তে অনুপ্রবেশ করে। ১৬ বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার কর্নেল বি সন্তোষ বাবুর নেতৃত্বে জওয়নারা চিনা সেনার সেই প্রয়াস ব্যর্থ করে পিপি ১৪ পয়েন্টে পৌঁছায়। সেখানে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী হাতাহাতি হয়। এরপরই চিনা সেনাকে পিছু হটতে বাধ্য করেন ভারতীয় জওয়ানরা। সংঘর্ষে চিনের বহু সেনা মারা গিয়েছেন। তবে ভারতের ২০ জন জওয়ানও শহিদ হয়েছেন।’’
[আরও পড়ুন: ‘আমরা কৃষকদের কথা ভাবি, আগের সরকার বুঝত কেবল ভোট’, কংগ্রেসকে খোঁচা প্রধানমন্ত্রীর]
তবে এই ঘটনার পরই গোটা দেশ গর্জে ওঠে। চিনের বিরুদ্ধে পালটা প্রতিবাদে মুখর হন প্রত্যেকে। দেশজুড়ে চিনা পণ্য বয়কটের ডাক ওঠে। অন্যদিকে, সীমান্তে এরপরও অনুপ্রবেশের চেষ্টা জারি রাখে চিন। এমনকী কয়েকদশক পর প্রথমবার এলএসিতে গুলিও চলে। এরপর আগস্ট মাসে নতুন করে আগ্রাসন দেখায় লাল চিন (China)। লাদাখের প্যাংগং লেকের অন্যদিক থেকে ফের অনুপ্রবেশের চেষ্টা করে PLA। তবে তৎপরতার সঙ্গে চিনের সেই চেষ্টাও রুখে দেয় ভারতীয় সেনা (Indian Army)।
এদিকে, দেশের সাধারণ মানুষের তথ্য চুরি হয়ে পৌঁছে যাচ্ছে বেজিংয়ের হাতে। এই অভিযোগে ২০০টিরও বেশি অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করে মোদি সরকার। কিন্তু ডিজিটাল স্ট্রাইকের পরেও সীমান্তে উত্তেজনা কমানোর জন্য কোনও পদক্ষেপই করেনি চিন। বর্তমান পরিস্থিতিতে এখনও উত্তপ্ত দু’দেশের সম্পর্ক।
সর্বশেষ খবর
-
একমাত্র দেশ হিসেবে টেস্ট র্যাঙ্কিংয়ে শূন্য পয়েন্ট! আইসিসি’র শাস্তিতে লজ্জার নজির গড়ার পথে পাকিস্তান
-
নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা ঋতপন্থী তৃণমূলের, প্রতীক যুদ্ধের আবহে মমতার প্রার্থীকে চ্যালেঞ্জ করবেন কারা?
-
২৫০ কোটির ব্লকবাস্টার ‘হনুমান অংশ’-এর পর তুলসীদাসকে নিয়ে ছবি, আধ্যাত্মিক সিনেমাতেই মোক্ষলাভ!
-
হাসিনাকে তাড়িয়ে বাংলাদেশকে লুটেপুটে খেয়েছে ইউনুসরা! ১১ হাজার কোটির দুর্নীতিতে বিদ্ধ ‘ছাত্র বিপ্লবী’ আসিফ
-
মিনি ডার্বিতে নাটকীয় ড্র ইস্টবেঙ্গলের, এগিয়েও আটকে গেল মোহনবাগান, লিগ জয়ের লড়াইয়ে সব দলই