Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

জেতা আসনও ছাড়তে রাজি বিজেপি, তবুও নারাজ নীতীশ

বিজেপির জেতা আসনে প্রার্থী দিতে চান নীতীশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩০, ২০১৮, ১৯:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩০, ২০১৮, ১৯:০৭

options
link
জেতা আসনও ছাড়তে রাজি বিজেপি, তবুও নারাজ নীতীশ zoom

 সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  শরিক জেডি(ইউ)-এর চাপের মধ্যেই বিহারে কার্যত একপেশেভাবে আসন-রফা চূড়ান্ত করে ফেলল বিজেপি। বিজেপির এই চূড়ান্ত আসন সমঝোতার ছক অবশ্য পছন্দ নয় নীতীশ কুমারের দলের। আসলে গতবছর মহাজোট ছে়ড়ে বেরিয়ে এসে বিজেপি শিবিরে যোগ দেওয়ার পরই এই অস্বস্তি শুরু হয়েছিল। লোকসভায় কে কটা আসনে লড়বে এ নিয়ে এর আগেও একাধিকবার বৈঠক হয়ে গিয়েছে দু’পক্ষের, কিন্তু সমঝোতার পথ এখনও বের হয়নি। এবার বিজেপির নতুন ফর্মুলা প্রকাশ্যে এল।

[নতুন রাজ্যপাল আমাদের লোক, প্রকাশ্যেই ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির]

বিজেপি সূত্রে খবর, আসন্ন লোকসভা নির্বাচনে বিহারের ৪০টি আসনের মধ্যে ২০টি তে লড়তে চায় গেরুয়া শিবির। সবচেয়ে বড় সঙ্গী তথা খোদ মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দলকে বিজেপি ১২টি আসন ছাড়তে রাজি আছে। রামবিলাস পাসোয়ানের লোক জনশক্তি পার্টির জন্য ছাড়া হবে ৬টি আসন, ২ টি আসন ছাড়া হবে উপেন্দ্র কুশওয়াহ-র দলের জন্য। কিন্তু বিজেপির এই প্রস্তাবে নীতীশ এক্কেবারেই রাজি নন। তাঁর দলের এক নেতার দাবি, “বিজেপি যে আসন আমাদের ছাড়তে চাইছে তা গ্রহণযোগ্যও নয়, সম্মানজনকও নয়। আমাদের দাবি পরিষ্কার, বিজেপি এবং জেডি(ইউ) দুই দলেরই ১৭টি করেই আসন পাওয়া উচিৎ। বাকি যে ৬টি আসন থাকবে তা যাবে পাসোয়ানের ঘরে।”

Advertisement

[গোটা দেশের মেধা আপনার চেয়ে বেশি, রাফালে ইস্যুতে রাহুলকে কটাক্ষ অমিতের]

গত লোকসভা নির্বাচনে ৪১ আসনের বিহার লোকসভায় বিজেপি এবং জোটসঙ্গীদের দখলে ছিল ৩১টি আসন। এর মধ্যে একা বিজেপির দখলে ছিল ২২টি আসন। পাসোয়ান এবং কুশওয়াহ মিলে ছিল আরও ৯টি। অন্যদিকে, জেডিইউয়ের হাতে ছিল মোটে ২টি আসন। স্বাভাবিকভাবেই, নিজেদের জেতা আসনগুলিতে লড়তে চাইছিল বিজেপি। জোটের স্বার্থে ২-১ টি জেতা আসনও ছাড়তে রাজি তাঁরা। কিন্তু তাও পছন্দ নয় জেডি(ইউ)-এর। তাদের দাবি,  লোকসভার ভিত্তিতে নয়, আসন বণ্টন হোক বিগত বিধানসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে। স্বাভাবিকভাবেই, জেডি(ইউ)-এর এই অবস্থানে আরও অস্বস্তি বাড়ল বিজেপির। কারণ গোটা দেশে এমনিতেই জোটসঙ্গীরা ক্রমশ অশান্তির ইঙ্গিত দিয়ে চলেছে। খোদ বিহারেও জোট ছাড়ার ইঙ্গিত দিয়েছেন উপেন্দ্র কুশওয়াহ। এই অবস্থায় আসন রফা চূড়ান্ত না হওয়াটা মোটেই সুখবর নয় বিজেপি শিবিরের কাছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.