সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একা দিল্লি নয়, বিপদের মুখে প্রায় গোটা ভারত৷ এমনটাই জানা গিয়েছে কেন্দ্রীয় দুষণ নিয়ন্ত্রণ পর্ষদ (CPCB) সূত্রে৷ হালফিলে রাজধানী ‘গ্যাস চেম্বার’-এ পরিণত হওয়ায় টনক নড়েছে প্রশাসনের৷ এদিকে দূষণের মাত্রায় বিপজ্জনক অবস্থানের রয়েছে দেশের প্রায় ৯৪টি শহর৷
সিপিসিবি সূত্রে জানা গিয়েছে, ২০১১ সাল থেকে এই ৯৪টি শহরের একটিও দূষণের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারেনি৷ বেশ কিছু শহরের নাকি ১৯৯০ সাল থেকে এই অবস্থা৷ এই নিয়ে একটি রিপোর্টও তৈরি করা হয়েছিল৷ কিন্তু, লাল ফিতের ফাঁস তা পার হতে পারেনি৷ এখন দিল্লির পরিস্থিতিতে ফের নড়েচড়ে বসেছেন কর্তাব্যক্তিরা৷
বিভিন্ন জায়গায় সতর্কবার্তা পাঠানো হয়েছে৷ ইতিমধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রাজধানীতে ৩ দিনের জন্য স্কুল বন্ধের নির্দেশ দিয়েছেন৷ প্রশাসন সূত্রে খবর, আবার জোড়-বিজোড়ের নিয়ম চালু করতে পারে দিল্লি সরকার৷ তবে বিশেষজ্ঞদের মতে, অস্থায়ী নয় এর স্থায়ী সমাধান করতে হবে গোটা দেশকে৷
সর্বশেষ খবর
-
ব্রিকসের মেনুতে মিলেমিশে ভারতের আস্বাদ, কাশ্মীরি আখরোট থেকে তামিলনাড়ুর মুরুক্কু, বাংলার কোন পদ?
-
‘পরিবারের অভিভাবক শুভেন্দু চাইলে…’, নন্দীগ্রামে বিজেপির প্রার্থীপদ জল্পনা নিয়ে মুখ খুললেন নিহত চন্দ্রনাথের মা
-
‘কে হিন্দু, কে…’ করাচির মন্দিরে গণেশ মূর্তিতে তুলির টান মুসলিম শিল্পীর, ভিডিও মন জিতল নেটপাড়ার
-
শুক্রে ব্যাঙ্ক ধর্মঘট, প্রভাব পড়তে পারে এটিএমেও, পুজোর মুখে চরম ভোগান্তির আশঙ্কা
-
উপনির্বাচনের জেরে উচ্চমাধ্যমিকের সেমিস্টারের দিনক্ষণ বদল, জেনে নিন নয়া পরীক্ষাসূচি