সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনা (China) ফৌজকে জবাব দিতে তৈরি আরও শক্তিশালী ভারতীয় সেনা। চলতি মাসেই স্পেন থেকে সামরিক পরিবহণ বিমান সি-২৯৫-এর (C295) প্রথম ব্যাচ ভারতে আসতে চলেছে, এমনটাই জানা গিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে। এর ফলে লাদাখ, সিকিম, অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণরেখার (LOC) দুর্গম ঘাঁটিগুলিতেও সহজে অস্ত্র এবং রসদ পৌঁছে দিতে পারবে সেনা।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, ওই বিমান ব্যবহার করে আহত বা অসুস্থ সেনাদের ফিরিয়ে আনা যাবে। পাশাপাশি চলবে আকাশপথে নজরদারি। জানা গিয়েছে, আপাতত স্পেন থেকে সি-২৯৫-এর প্রথম ব্যাচ ভারতে আনা হলেও পরবর্তীকালে ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির অংশ হিসাবে ভারতেই তৈরি হবে এই বিমান। নির্মাতা সংস্থা এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস জানিয়েছে এই কাজে সহযোগিতা করবে টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড।
[আরও পড়ুন: সংসদে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা মোদির, কী কথা হল?]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে