Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
encounter

কাশ্মীরে ফের তুমুল গুলির লড়াই, খতম হিজবুল জঙ্গি ও শহিদ এক জওয়ান

রিয়াজ নাইকোর মৃত্যুর পরেই কাশ্মীরে হামলা চালানোর মরিযা চেষ্টা করছে হিজবুল জঙ্গিরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৭, ২০২০, ১৩:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৭, ২০২০, ১৩:৪৭

options
link
কাশ্মীরে ফের তুমুল গুলির লড়াই, খতম হিজবুল জঙ্গি ও শহিদ এক জওয়ান zoom
ফাইল ফটো

মাসুদ আহমেদ, শ্রীনগর: ফের এক হিজবুল জঙ্গিকে খতম করলেন ভারতীয় নিরাপত্তারক্ষীরা। রবিবার সকালে সেনা ও হিজবুল মুজাহিদিন (Hizbul Mujahideen) জঙ্গিদের মধ্যে তুমুল গুলির লড়াইয়ের জেরে একজন ভারতীয় জওয়ানও শহিদ হয়েছেন। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায়। এখনও বাকি জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই চলছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গোপন সূত্রে খবর পেয়ে ডোডা জেলার গুনডানা এলাকার পোস্তা-পোটরা গ্রামে তল্লাশি অভিযান চালাচ্ছিলেন নিরাপত্তারক্ষীরা। গোটা এলাকা ঘিরে ফেলেছিলেন রাষ্ট্রীয় রাইফেলসের সন্ত্রাসদমন ইউনিট, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফের জওয়ানরা। এসময় তাঁদের কাছে খবর আসে গ্রামের একটি বাড়িতে দুজন জঙ্গি লুকিয়ে রয়েছে। রবিবার ভোরে যৌথ বাহিনীর জওয়ানরা যখন ওই বাড়ির খুব কাছাকাছি পৌঁছে দিয়েছেন তখ আচমকা গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। এরপরই তুমুল গুলির লড়াই শুরু হয়। এক হিজবুল জঙ্গি খতম হলেও তার সঙ্গী জখম অবস্থায় জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ে। অন্যদিকে গুরুতর জখম অবস্থায় এক সেনা জওয়ানকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁর মৃত্যু হয়।

[আরও পড়ুন: একশো দিনের কাজে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ বাড়াল কেন্দ্র, বিশেষ নজর শিক্ষা ও স্বাস্থ্যে ]

এপ্রসঙ্গে জম্মুর সেনা মুখপাত্র কর্নেল আনন্দ বলেন, রিয়াজ নাইকো খতম হওয়ার পরেই হিজবুল জঙ্গিরা কাশ্মীরের বিভিন্ন জায়গায় হামলার ছক কষছে। গতকাল রাতে পাওয়া খবরের ভিত্তিতে ডোডা জেলার বিস্তীর্ণ এলাকায় তল্লাশি চালানো হচ্ছিল। রবিবার সকালে পোস্তা-পোটরা গ্রামে এক হিজবুল জঙ্গিকে খতম করা হয়। তার সঙ্গীও জখম হয়েছে। পাশাপাশি এই লড়াইয়ে শহিদ হয়েছেন এক সেনা জওয়ান।

[আরও পড়ুন: ফের বাড়ি ফেরার দাবিতে বিক্ষোভ শ্রমিকদের, উত্তপ্ত গুজরাট-দিল্লি-উত্তরপ্রদেশ সীমান্ত]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.