সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাথরাস (Hathras) রয়েছে হাথরাসেই। গত বছর উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এই জেলায় এক দলিত তরুণীকে গণধর্ষণ ও হত্যার অভিযোগে উত্তাল হয়েছিল দেশ। ফের শিরোনামে বিতর্কিত হাথরাস। এক তরুণীর শ্লীলতাহানিতে অভিযুক্ত যুবক গৌরব শর্মা গুলি করে মারল নির্যাতিতার বাবাকে! এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন ইতিমধ্যেই।
ঠিক কী ঘটেছে? ২০১৮ সালে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে অভিযুক্তের বিরুদ্ধে। তরুণীর বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তারও করে গৌরবকে। কিন্তু মাসখানেক পরে জামিন পেয়ে যায় সে। সেই থেকেই দুই পরিবারের মধ্যে অশান্তি। যা চরম আকার নেয় গতকাল। সোমবার বিকেলে নির্যাতিতা তরুণীর গ্রামের মন্দিরে পুজো দিতে যান অভিযুক্তের স্ত্রী ও কাকিমা। সেই সময় সেখানে আসেন নির্যাতিতা ও তাঁর বোনও। শুরু হয় ঝগড়া। পরে সেখানে আসেন তরুণীর বাবা ও গৌরব। গৌরবের সঙ্গে আরও কয়েকজন ছিল বলে জানা গিয়েছে। ক্রমেই পরিস্থিতি ঘোরাল হয়ে ওঠে। তারপরই আচমকা গৌরব গুলি চালিয়ে দেয়। গুরুতর আহত হন তরুণীর বাবা। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই তাঁর মৃত্যু হয়। এমন ঘটনায় মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ইতিমধ্যেই গৌরবের পরিবারের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Man shot dead in Hathras: Chief Minister Yogi Adityanath directs officials to take strict action in the matter. He has also given directions to invoke National Security Act against all the accused involved in the case.
(File photo) pic.twitter.com/ZWgPHHtDK1
— ANI UP (@ANINewsUP) March 2, 2021
[আরও পড়ুন : কোভ্যাক্সিনেই ভরসা, কোভিড টিকা নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি]
এক স্থানীয় সংবাদিকের তোলা ভিডিওয় দেখা গিয়েছে, নির্যাতিতা তরুণী স্থানীয় থানায় ন্যায়বিচার চাইতে গিয়েছেন। তাঁকে কাঁদতে কাঁদতে পুলিশের সঙ্গে কথা বলতে দেখা যায়। ভিডিওয় দেখা যাচ্ছে, তরুণী বিলাপ করতে করতে বলছেন, ”প্রথমে আমার শ্লীলতাহানি। আর এবার আমার বাবাকে গুলি করে খুন। ও আমাদের গ্রামে এসেছিল ছ-সাতজনকে নিয়ে। আমার বাবার কারও সঙ্গেই শত্রুতা ছিল না।” উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তাদের। পাশাপাশি এই ঘটনায় জড়িতদের সকলের বিরুদ্ধেই জাতীয় সুরক্ষা আইনে মামলা করারও নির্দেশ দিয়েছেন তিনি।
[আরও পড়ুন: ‘আম্বানির সঙ্গে কোনও লড়াই নেই, ওঁর বাড়ির সামনে বিস্ফোরক রাখিনি’, দাবি জইশ-উল-হিন্দের]
সর্বশেষ খবর
-
পর্বতারোহীদের তাবু-স্লিপিং ব্যাগেও দুর্নীতি! এভারেস্টে মৃতদের খুঁজতে টাকা দেননি অরূপ? বিস্ফোরক পিয়ালি
-
বার বার আবেদনেও সাড়া দিচ্ছেন না তৃণমূল নেতারা! ভবন উদ্ধারে এবার আইনি পথের ভাবনা মালিকের
-
অমানিশার শেষ, টলিউডের ‘স্বরূপ’
-
খামেনেইয়ের কাছে বার্তা নিয়ে হাজির পাক স্বরাষ্ট্রমন্ত্রী, ইরানের সম্পত্তিতেই ক্ষতিপূরণের ভাবনা ট্রাম্পের
-
চাকরি দেওয়ার নামে কাটমানি! তৃণমূল সাংসদ ও বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ স্থানীয়দের