Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬

পাক স্নাইপারের গুলিতে শহিদ এক জওয়ান, আহত ৩

এয়ারলিফ্ট করা হল আহতদের...

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০১৭, ১১:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০১৭, ১১:৫১

options
link
পাক স্নাইপারের গুলিতে শহিদ এক জওয়ান, আহত ৩ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার অ্যাকশন টিমের পর এবার স্নাইপারদের আসরে নামাল পাক সেনা। বুধবার নিয়ন্ত্রণরেখার কাছে উত্তর কাশ্মীরের কুপওয়ারার কেরান সেক্টরে পাক স্নাইপারের ছোড়া গুলিতে এক জওয়ান শহিদ হলেন। আহত হয়েছেন আরও তিন ভারতীয় সেনা।

সেনা সূত্রে খবর, পাক রেঞ্জার্সরা কেরান সেক্টরের পিম্পল সেনা ছাউনি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। আচমকা হামলা সামলে পালটা গুলি চালায় ভারতও। কিন্তু আচমকাই পাক রেঞ্জার্সের স্নাইপারদের গুলি ভারতীয় সেনার ৫/৯ গ্রাউন্ড ইউনিটের চার জওয়ানকে আহত করে। আহতদের এয়ারলিফ্ট করে শ্রীনগরে সেনার ৯২-বেস হাসপাতালে নিয়ে যাওয়া হলে আহত রাজেশ খতরিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[এবার ডেরা থেকে উদ্ধার ৬০০টি কঙ্কাল, আরও বিপাকে ধর্ষক বাবা]

সেনার এক সিনিয়র কর্তা বলছেন, পাক সেনাকে এই হামলার যোগ্য জবাব দেওয়া হচ্ছে। গত জুলাইয়ের ১২ তায়র্খ পাক সেনার স্নাইপারদের হামলায় দু’জন জওয়ান শহিদ হন। ৮ আগস্ট জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় এক জওয়ান একইভাবে মারা যান। সেনা সূত্রে খবর, ভারতীয় সেনা ছাউনিগুলি লক্ষ্য করে পাক সেনা এখন নিত্যনতুন ঘাঁটিতে স্নাইপারদের মোতায়েন করছে। গত এক বছরে ভারতের বহু জওয়ান পাক স্নাইপারদের গুলিতে প্রাণ হারিয়েছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন


এদিনই জম্মু ও কাশ্মীর থেকে এক হিজবুল মুজাহিদিন জঙ্গি আদিল আহমেদ ভাটকে বিজবেহরা রেল স্টেশন থেকে গ্রেপ্তার করেছে অনন্তনাগ পুলিশ। অন্যদিকে, রাজ্যের সামগ্রিক শান্তি ও শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে আজই শ্রীনগরে রিভিউ বৈঠকে বসেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

%%SP_PROTECT_1%%

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.