Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
Punjab Police Death

পাঞ্জাবে ২ পুলিশ আধিকারিক খুনে পাকযোগ! ভিডিও-সহ দায় নিল তেহরিক-ই-তালিবান হিন্দুস্থান

মৃত দুই পুলিশ আধিকারিকের পরিবারকে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১৩:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১৩:৫৬

options
link
পাঞ্জাবে ২ পুলিশ আধিকারিক খুনে পাকযোগ! ভিডিও-সহ দায় নিল তেহরিক-ই-তালিবান হিন্দুস্থান zoom
পাকিস্তান সীমান্তবর্তী এই চেকপোস্টেই চলে হত্যাকাণ্ড।
Advertisement

পাঞ্জাবে ভারত-পাক সীমান্তবর্তী অঞ্চলে দুই পুলিশ আধিকারিক খুনে (Punjab Police Death) সামনে আসছে পাকিস্তান যোগ। পাক সীমান্ত থেকে মাত্র এক কিলোমিটার দূরে গুরুদাসপুর চেকপোস্টে এই হত্যাকাণ্ডের ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেছে পাকিস্তানের গ্যাংস্টার শাহজাদ ভাট্টি। শুধু তাই নয়, ওই গ্যাংস্টারের পোস্ট সোশাল মিডিয়ায় শেয়ার করে রবিবার এই হত্যাকাণ্ডের দায় নিয়েছে তেহরিক-ই-তালিবান হিন্দিস্থান নামে এক সংগঠন। যদিও পাঞ্জাব পুলিশের তরফে এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

রবিবার ভোররাতে এই হত্যাকাণ্ড চলেছিল গুরুদাসপুর জেলার দোরাংলা থানা এলাকার আদিয়ান গ্রামে। মৃত দুই পুলিশ আধিকারিকের নাম এএসআই অশোক কুমার ও হেড কনস্টেবল গুরনাম সিং। এই দুই জওয়ান ভারত-পাক সীমান্তবর্তী এক চেকপোস্টের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। নিরাপত্তার দিক থেকে এই চেক পোস্টকে ‘সেকেন্ড লাইন অফ ডিফেন্স’ বলা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চেকপোস্টের কাছে হঠাৎ গুলির শব্দ শোনেন তাঁরা। এরপর নিরাপত্তারক্ষী ও পুলিশবাহিনী ঘটনাস্থলে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় সেখানে পড়ে রয়েছেন দুই জন। দ্রুত উদ্ধার করে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। সীমান্তবর্তী এলাকায় এহেন হত্যাকাণ্ডে স্বাভাবিকভাবেই নড়েচড়ে বসে প্রশাসন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মৃত দুই পুলিশ আধিকারিকের পরিবারকে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।

হত্যাকাণ্ডের পরই সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয় একটি পোস্ট। তেহরিক-ই-তালিবান হিন্দুস্থান নামে এক সংগঠন দাবি করে তাঁরাই ওই দুই পুলিশ আধিকারিকদের হত্যা করেছে। এরপরই সোমবার পাকিস্তানের গ্যাংস্টারের তরফে যে ভিডিও শেয়ার করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, অজ্ঞাতপরিচয় এক বন্দুকবাজ খুব কাছ থেকে পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে। পুলিশের তরফে অনুমান করা হচ্ছে, এই হত্যাকাণ্ডের নেপথ্যে পাক গ্যাংয়ের যোগ থাকতে পারে। কারণ যে এলাকায় হত্যাকাণ্ড হয়েছে সেই এলাকা মাদক ও অস্ত্রপাচারের জন্য কুখ্যাত।

অন্যদিকে, মৃত দুই পুলিশ আধিকারিকের পরিবারকে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। পাশাপাশি এইচডিএফসি ব্যাঙ্কের তরফে অতিরিক্ত ১ কোটি টাকা করে বিমা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.