Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২৯ জুন ২০২৬

সনাতন ধর্মের ‘অপমান’! ‘জবাব দিতে হবে’ স্ট্যালিনপুত্রকে হুঁশিয়ারি মোদির

এফআইআর দায়ের হয়েছে স্ট্যালিনপুত্রের বিরুদ্ধে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৩, ১৬:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৩, ১৬:৪০

options
link
সনাতন ধর্মের ‘অপমান’! ‘জবাব দিতে হবে’ স্ট্যালিনপুত্রকে হুঁশিয়ারি মোদির zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সনাতন ধর্ম নিয়ে কথা বললে তার যথাযথ জবাব মিলবে।  তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি স্ট্যালিনের (Udaynidhi Stalin) বিরুদ্ধে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রসঙ্গত, সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে বুধবারই এফআইআর দায়ের হয়েছে স্ট্যালিনপুত্রের বিরুদ্ধে। তারপরই প্রথমবার স্ট্যালিনপুত্রের মন্তব্য নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী। সেভাবে কোনও কথা না বললেও এই প্রথমবার বিতর্কিত মন্তব্য নিয়ে মোদির প্রতিক্রিয়া পাওয়া গেল। তিনি বলেন, এমন মন্তব্য করলে তার যথাযথ প্রতিক্রিয়া দিতে হবে।

[আরও পড়ুন: গণেশ চতুর্থীতেই নতুন সংসদ ভবনে প্রবেশ! বিশেষ অধিবেশনে থাকছে আর কী চমক?]

দিন কয়েক আগেই সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি স্ট্যালিন। সম্প্রতি ‘সনাতন অ্যাবলিশন কনফারেন্সে’ যোগ দিয়েছিলেন উদয়নিধি। সেখানেই তিনি বলেন, “কিছু জিনিসের প্রতিবাদ করা যায় না। সেগুলির অবলুপ্ত ঘটানো দরকার। আমরা ডেঙ্গু, মশা, ম্যালেরিয়া কিংবা করোনার বিরোধিতা করি না। আমরা সেটা নির্মূল করি। ঠিক সেভাবেই আমাদের সনাতন ধর্মকে অবলুপ্ত করতে হবে। ‘সনাতন’ শব্দটা এসেছে সংস্কৃত থেকে। এটা সামাজিক ন্যায় ও সাম্যের বিরুদ্ধে।” 
 
এই মন্তব্য ছড়িয়ে পড়তেই তীব্র আক্রমণের মুখ পড়েন স্ট্যালিনপুত্র। ওই ঘটনায় স্ট্যালিনপুত্রের শিরচ্ছেদের হুঁশিয়ারি দেন অযোধ্যার মহন্ত পরমহংস আচার্য। নিজে উদয়নিধির মাথা কাটবেন, একথা বলার পাশাপাশি কেউ এই কাজ করলে তাঁকে ১০ কোটি টাকা পুরস্কার দেবেন বলেও ঘোষণা করেন। তবে এমন হুমকিতেও নিজের অবস্থানে অনড় উদয়নিধি। বলে দেন, তিনি যে পরিপ্রেক্ষিতে এ কথা বলেছিলেন, প্রয়োজনে ফের একই কথা বলবেন।

[আরও পড়ুন: সংসদের বিশেষ অধিবেশন কেন? কারণ স্পষ্ট করার দাবিতে মোদিকে চিঠি সোনিয়ার]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.