সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব পরিবেশ দিবসে দেশবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধিতে এবার নয়া উদ্যোগ নিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর৷ চারাগাছের সঙ্গে সেলফি তুলে, #SelfieWithSapling সকলকে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার আহ্বান জানালেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী৷
[ আরও পড়ুন: সরকারি শৌচালয়ের দেওয়ালে গান্ধীজি ও অশোক চক্র আঁকা টাইলস! তুঙ্গে বিতর্ক]
বুধবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নিজেও চারাগাছ লাগান কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর৷ যেখানে উপস্থিত ছিলেন ওই মন্ত্রকেরই প্রতিমন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়৷ ছিলেন ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব এবং প্রখ্যাত বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ৷ কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে তাঁরাও চারাগাছ লাগান৷ এছাড়া বেশ কয়েকটি টুইটের মাধ্যমে পরিবেশ দূষন রোধের বিষয়ে আলোচনারও ইচ্ছাপ্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী৷ যেখানে তাঁদের মতামত জানান নেটিজেনরা৷
[ আরও পড়ুন: সম্প্রীতির বার্তা দিয়ে দেশবাসীকে ইদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ]
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এদিন টুইট করে দেশবাসীকে সচেতন হওয়ার অনুরোধ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ টুইটারে মোদি লেখেন, ‘‘আমাদের গ্রহ এবং এই পৃথিবীর সৌন্দয্য, আমরা সর্বদাই উপভোগ করি৷ আজ #WorldEnvironmentDay-তে আমরা এই পরিবেশকে রক্ষার নয়া প্রতিজ্ঞা নেব৷’’ এছাড়া বিশ্ব পরিবেশ দিবসে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বলিউড সেলেবরাও৷ একটি ভিডিওর মাধ্যমে সেই বার্তাও সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন তাঁরা৷ যাতে দেখা গিয়েছে অভিনেতা অক্ষয় কুমার, রাজকুমার রাও, সংগীত শিল্পী শানের মতো সেলেবদের৷
Union Minister @PrakashJavdekar along with renowned cricketer @therealkapildev and bollywood actor @bindasbhidu plant sapling in the premises of Paryavaran Bhawan in New Delhi#WorldEnvironmentDay #SelfieWithSapling pic.twitter.com/ojZLPTgeSK
— PIB India (@PIB_India) June 5, 2019
माता भूमिः पुत्रोऽहं पृथिव्याः।
Our Planet and Environment is something we all cherish greatly. Today on #WorldEnvironmentDay, we reiterate our commitment to ensure a cleaner planet.
Living in harmony with nature will lead to a better future. pic.twitter.com/3V7yLD3d8U
— Narendra Modi (@narendramodi) June 5, 2019
সর্বশেষ খবর
-
৭৭৪৪ কোটি টাকা! বেতনের নিরিখে এলন মাস্কের পরই নাম যাদবপুরের প্রাক্তনীর, কে এই শঙ্খ মিত্র?
-
৩৯-এও বিশ্বকাপে হ্যাটট্রিক মেসির, শরীরচর্চার সঙ্গে লুকিয়ে আর কোন রহস্য?
-
‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজের হাত ধরেই ভাগ্যবদল! বক্স অফিসে নিজের জোড়া ছবিকে টেক্কা অক্ষয়ের
-
গল্প হলেও সত্যি! বিশ্বকাপ ফিরিয়ে দিল হারিয়ে যাওয়া পোষ্য সারমেয়কে
-
রান্নার কাজে এই ৪ সরঞ্জাম ব্যবহার করে থাকলে সাবধান, স্বাস্থ্যকর খাবারও হয়ে ওঠে বিষাক্ত!