Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৬ জুন ২০২৬
Narendra Modi

একহাতে ত্রিশূল, অন্যহাতে ডম্বরু! বিরাট রোড শো করে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো মোদির

মহাদেবের পুজো সেরে উত্তরপ্রদেশে উন্নয়নমূলক কিছু কর্মসূচির উদ্বোধনে রওনা দেন তিনি। উত্তরপ্রদেশের ৫৯৪ কিলোমিটার দীর্ঘ গঙ্গা এক্সপ্রেসওয়ে-র উদ্বোধন করেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৬, ১৯:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৬, ১৯:৫৭

options
link
একহাতে ত্রিশূল, অন্যহাতে ডম্বরু! বিরাট রোড শো করে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো মোদির zoom
কাশী বিশ্বনাথ মন্দিরে প্রধানমন্ত্রী মোদি।

৫ রাজ্যে বিধানসভার ভোটগ্রহণ শেষ হয়েছে। শেষ কয়েকদিন বাংলায় হত্যে দিয়ে পড়ে থাকার পর অবশেষে খানিক ছুটির আমেজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বুধবার উত্তরপ্রদেশে গিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিলেন মোদি। সেখানেই একহাতে ত্রিশূল ও অন্যহাতে ডম্বরু নিয়ে হাসিমুখে ধরা দিলেন ক্যামেরার সামনে। পুজো সেরে ১৪ কিলোমিটার রোড শো করতেও দেখা গেল প্রধানমন্ত্রীকে।

জানা গিয়েছে, বুধবার সকালে কাশীর বিশ্বনাথ মন্দিরে গিয়ে বিশ্বনাথের দর্শন করেন প্রধানমন্ত্রী। প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ রোড শো করে মন্দিরে পৌঁছন তিনি। পথের দু’পাশে ছিল সমর্থকদের ভিড়। প্রধানমন্ত্রীর ফুল ছুড়তে দেখা যায় সমর্থকদের। মন্দিরে পৌঁছে গর্ভগৃহে ঢুকে প্রায় ২০ মিনিট ধরে চলে পুজোপাঠ। ৫ জন পুরোহিতের উপস্থিতিতে চলে পুজো। মন্দির থেকে বের হওয়ার পর বিজেপি নেতাদের তরফে প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হয় ত্রিশূল ও ডম্বরু। তা হাতে নিয়ে উপস্থিত সমর্থকদের সামনে তুলে ধরেন তিনি। মুখে ছিল বিজয় হাসি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বুধবার সকালে কাশীর বিশ্বনাথ মন্দিরে গিয়ে বিশ্বনাথের দর্শন করেন প্রধানমন্ত্রী। প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ রোড শো করে মন্দিরে পৌঁছন তিনি। পথের দু’পাশে ছিল সমর্থকদের ভিড়।

মহাদেবের পুজো সেরে উত্তরপ্রদেশে উন্নয়নমূলক কিছু কর্মসূচির উদ্বোধনে রওনা দেন তিনি। উত্তরপ্রদেশের ৫৯৪ কিলোমিটার দীর্ঘ গঙ্গা এক্সপ্রেসওয়ে-র উদ্বোধন করেন। মিরাট থেকে প্রয়াগরাজ পর্যন্ত বিস্তৃত এই এক্সপ্রেসওয়ে রাজ্যের যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আনবে বলে দাবি উত্তরপ্রদেশ সরকারের। আপাতত এটি ছয় লেনের রাস্তা হলেও ভবিষ্যতে তা আট লেন পর্যন্ত সম্প্রসারণের ব্যবস্থা রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ১১ বছরে এই নিয়ে ৫৪ বার কাশীর মন্দিরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অবশ্য ২০২৬ সালে এটাই প্রধানমন্ত্রীর প্রথম কাশী সফর। এর আগে গত বছর কাশী সফরে যান তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.