সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বাড়তে পারে রেলের ভাড়া৷ সৌজন্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রক৷ রেলমন্ত্রী সুরেশ প্রভুর রাষ্ট্রীয় রেল সংরক্ষা কোষের প্রস্তাব নাকচ করে দিল অরুণ জেটলির নেতৃত্বাধীন মন্ত্রক৷ অর্থমন্ত্রকের তরফে সুপারিশ করা হয়েছে রেলের ভাড়া বাড়িয়ে এই কোষ পূর্ণ করতে পারে রেল৷
কয়েকদিন আগেই, রেল সংরক্ষা কোষের প্রস্তাব দিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রককে চিঠি লিখেছিলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু৷ চিঠিতে রেলের নিরাপত্তা ও প্রযুক্তিগত শক্তি বাড়ানোর জন্য ১,১৯,১৮৩ কোটি টাকা চাওয়া হয়েছিল৷ বলা হয়েছিল, এই অর্থ দিয়ে রেলের ট্র্যাকগুলি আরও মজবুত করা হবে৷ সিগন্যাল ব্যবস্থা আরও উন্নতি করা হবে৷ রক্ষীহীন ক্রসিং গুলির শূন্যস্থান করা হবে৷
রেলমন্ত্রক সূত্রে খবর, এই সমস্ত কাজের জন্য বাড়তি অর্থের প্রয়োজন৷ যা যাত্রীভাড়া বৃদ্ধি করে আদায় করতে নারাজ ছিলেন সুরেশ প্রভু৷ সেই কারণেই তিনি জেটলির মন্ত্রককে কোষের প্রস্তাব দিয়ে চিঠি লিখেছিলেন৷ কিন্তু অর্থমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, দাবি করা অর্থের মাত্র ২৫ শতাংশই পূরণ করা সম্ভব৷ বাকি ৭৫ শতাংশ যাত্রীভাড়া বাড়িয়ে আদায় করার সুপারিশ করা হয়েছে৷
প্রসঙ্গত, দুরন্ত-ট্যালগোর মতো ট্রেনের সঙ্গে তালমিলিয়ে বাড়ছে ভারতীয় রেলের গতি৷ এর জন্য উন্নত ও বাড়তি সহনশীল ট্র্যাকও প্রয়োজন৷ তাই অর্থ সঞ্চয় করতে অগত্যা যাত্রীভাড়াই বাড়াতে পারে রেলমন্ত্রক৷
সর্বশেষ খবর
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই
-
ওয়ানডে বিশ্বকাপের দলে ঢুকতে কী করতে হবে? এবার ‘ব্রাত্য’ শামির জন্য এগিয়ে এলেন জাহির খান
-
স্বাধীনতা বিষয়ক ক্যুইজে সাভারকরের স্তুতি কেন? সাসপেন্ড শিক্ষক, সরগরম কেরল রাজনীতি
-
‘লক্ষ্মী এল ঘরে’, আনন্দে নাচ প্রপিতামহীর! মাইক বাজিয়ে কন্যারত্নকে ঘরে আনল পরিবার