সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কনভয়ে হামলার তীব্র প্রতিবাদ জানালেন তৃণমূলের (TMC) তিন তারকা সদস্য রাজ চক্রবর্তী (Raj Chakraborty), সায়নী ঘোষ (Saayoni Ghosh) এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)।
সোমবার পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশ্রামগঞ্জের কাছে তাঁর কনভয়ের একটি গাড়ির উপর হামলা হয়। সেই ভিডিও পোস্ট করে অভিষেক লেখেন, “‘অতিথি দেব ভব’র উদাহরণ দেখলাম, ত্রিপুরার মানুষই এর বিচার করবেন।” অভিষেকের পোস্টটি শেয়ার করেই বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী লেখেন, “এবার ত্রিপুরায় খেলা হবে”। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রসে জিন্দাবাদ বলে স্লোগানও দেন রাজ।
*ত্রিপুরায় ‘অভিষেক’*
এবার ত্রিপুরায় খেলা হবে#khelahobe #MamtaBanerjee zindabad#AbhishekBanerjee zindabad#trinamoolcongress zindabad https://t.co/jp0Ia15cC4
— Raj chakrabarty (@iamrajchoco) August 2, 2021
[আরও পড়ুন: ‘দেড় বছরের মধ্যে ত্রিপুরায় উন্নয়নের সরকার গড়বে তৃণমূল’, চ্যালেঞ্জ ছুঁড়লেন Abhishek]
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার তীব্র প্রতিবাদ তো করেছেনই, পাশাপাশি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে (Biplab Kumar Deb) একহাত নিয়েছেন সায়নী ঘোষ। টুইটারে যুব তৃণমূলের সভাপতি লিখেছেন, “ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছতেই তাঁর কনভয়ে হামলা, এই বিপ্লব দেবের ‘অতিথি দেব ভব’ নজির। পদ মর্যাদায় মুখ্যমন্ত্রী, আর চরিত্রগত দিক থেকে লুজার। পরাজয়ের ভয় চোখে পড়ছে, আমাদের জয়ের আশাও সুনিশ্চিত হচ্ছে।”
@BjpBiplab’s example of ‘Atithi devo bhava’ is administering an attack on the convoy of @abhishekaitc on his arrival in Tripura. A CM in stature, a loser in character! @BJP4Tripura’s fear & insecurity is visible, so is our ensuing triumph. #BackfooteBjp #EbarTripuratekhelahobe⚽️
— Saayoni Ghosh (@sayani06) August 2, 2021
সোমবার বাঁকুড়ার প্লাবিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এলাকাবাসীর পাশে থাকার আশ্বাস দেন তিনি। পাশাপাশি টুইটারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফর নিয়ে লেখেন, “ত্রিপুরেশ্বরীর পবিত্র মাটিতে এবার খেলা হবে!”
ত্রিপুরেশ্বরীর পবিত্র মাটিতে এবার খেলা হবে!! ✌🏻@abhishekaitc @AITCofficial pic.twitter.com/3vCTHIbd7Y
— Sayantika Banerjee (@sayantika12) August 2, 2021
[আরও পড়ুন: ‘অতিথি দেব ভবর নমুনা দেখলাম’, কনভয়ে ভাঙচুর নিয়ে Tripura সরকারকে কটাক্ষ অভিষেকের]
সর্বশেষ খবর
-
এবার তৃণমূলে ভবনেও পচা ডিমের আশঙ্কা? কাউন্সিলরদের বৈঠক বাতিল করলেন মমতা
-
ফের রক্তাক্ত নানুর! দুই গোষ্ঠীর লড়াইয়ে চলল গুলি, মৃত ১, গ্রামে মোতায়েন পুলিশ
-
‘ভয়ংকর রকম কমে গিয়েছে’, ভারতের জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ মাস্কের
-
সিএবিতে ‘দাদাগিরি’, প্রভাব খাটিয়ে জেলা কোচিং কমিটির চেয়ারম্যান! গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক
-
এবার গরমের ছুটি! বর্ষার আগেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, কলকাতায় কালবৈশাখীর সতর্কতা