সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের বাজারে অনেক বড় বড় ব্র্যান্ডকে টক্কর দিয়েছেন৷ এলাকায় এলাকায় খুলেছেন পতঞ্জলির স্টোর৷ এবার ব্যবসার পরিধি বাড়াতে চাইছেন যোগগুরু রামদেব৷ আন্তর্জাতিক স্তরে বাড়াতে চাইছেন পতঞ্জলি আয়ুর্বেদিক লিমিটেডের প্রসার৷ আর এই ক্ষেত্রে তাঁর প্রধান লক্ষ্য চিনের বাজারকে টক্কর দেওয়া৷
[ট্রেলারেই বাজিমাত করল ‘বাহুবলী ২-দ্য কনক্লুশন’]
আন্তর্জাতিক স্তরে ব্যবসার পরিধি বাড়াতে অন্তর্দেশীয় জলপথকে ব্যবহার করতে চাইছে পতঞ্জলি৷ শোনা গিয়েছে, এর জন্য কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করির সঙ্গে কথাও চলছে৷ ঝাড়খণ্ডের সাহিবগঞ্জে পতঞ্জলির একটি বিশাল ইউনিট খোলা হবে৷ যাকে মাল্টি-মোডাল হাব হিসেবে গড়ে তোলা হবে৷ সেখান থেকেই পণ্য রপ্তানির কাজ শুরু করা হবে৷ চিনের পাশাপাশি বাংলাদেশ, মায়নামারের মতো প্রতিবেশী দেশগুলিতেও রপ্তানি করা হবে পতঞ্জলির বিভিন্ন প্রোডাক্ট৷
[সাধারণ মানুষকে আইনি পরামর্শ দিতে টিভি চ্যানেল আনছেন মোদি]
এই কাজে কেন্দ্রীয় সরকারের অ্যাক্ট ইস্ট পলিসি’র সম্পূর্ণ কাজে লাগাতে চান বাবা রামদেব৷ ভারতের পূর্বপ্রান্তের প্রতিবেশী দেশগুলি বিশেষ করে চিনের বাজার দখল করাটাই লক্ষ্য তাঁর সংস্থার৷ আর যদি এভাবে অন্তর্দেশীয় জলপথের মাধ্যমে এভাবে রপ্তানির প্রক্রিয়া শুরু হয়৷ তাহলে পরিবহণ খরচও অনেকটা কমে যাবে বলে অনুমান বিশেষজ্ঞদের৷ এনিয়ে ঝাড়খণ্ড সরকারের সঙ্গেও নাকি একপ্রস্থ কথাবার্তা সারা হয়ে গিয়েছে৷ অপেক্ষা শুধু কেন্দ্রীয় সরকারের অনুমতির৷
[কাটা পা হাতে নিয়ে হাসপাতালের দরজায় দরজায় ঘুরল রোগী]
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার