Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
RBI

ধনতেরাসে সুখবর, লন্ডন থেকে ১০২ টন গচ্ছিত সোনা দেশে ফেরাল রিজার্ভ ব্যাঙ্ক

গচ্ছিত সোনার সিংভাগই এখন থাকবে ভারতে। একটা সময় এর বেশিরভাগই রাখা হত বিদেশে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩০, ২০২৪, ১৯:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩০, ২০২৪, ১৯:৫০

options
link
ধনতেরাসে সুখবর, লন্ডন থেকে ১০২ টন গচ্ছিত সোনা দেশে ফেরাল রিজার্ভ ব্যাঙ্ক zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধনতেরাসে সুখবর। লন্ডন থেকে ঘরে ফিরল বিপুল পরিমাণ সোনা। রিজার্ভ ব্যাঙ্কের উদ্যোগে ১০২ টন সোনা ফিরে এল লন্ডনের ভল্ট থেকে। এই বিপুল পরিমাণ সোনা এতদিন জমানো ছিল ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের ‘নিরাপদ’ সিন্দুকে। এবার সেই বিপুল অঙ্কের সোনা দেশে ফেরাল রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank)। এর আগে মে মাসেও গোপনে প্রায় ১ লক্ষ কেজি সোনা দেশে ফেরানো হয়েছিল। ২০২২ সালের মে মাসের পর থেকে মোট ২১৪ টন সোনা দেশে ফিরল।

রিজার্ভ ব্যাঙ্ক সূত্রের খবর, এই মুহূর্তে ভারতের মোট গচ্ছিত সোনার পরিমাণ ৮২২ টন। গত অর্থবর্ষে এই সোনার পরিমাণ ছিল ৭৯৪ টন। যা গত এক বছরে অনেকটাই বেড়েছে। এই গচ্ছিত সোনার সিংভাগই এখন থাকবে ভারতে। একটা সময় এর বেশিরভাগই রাখা হত বিদেশে। মূলত নিরাপত্তার খাতিরেই সেটা করা হত। কিন্তু ইদানিং বিশ্বজুড়ে অস্থিরতা বাড়ছে। বিশ্বের একাধিক দেশে এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি। ফলে বিদেশের থেকে দেশের মাটিতেই এই বিপুল সম্পদ গচ্ছিত রাখাটাকে নিরাপদ মনে করছে রিজার্ভ ব্যাঙ্ক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রিজার্ভ ব্যাঙ্ক সূত্রের খবর, দেশে এই সোনা ফেরানোর নেপথ্যে রিজার্ভ ব্যাঙ্কের উদ্দেশ্য অহেতুক ব্যয় কমানোও। এই বিপুল সোনা গচ্ছিত রাখার জন্য বিদেশের এই সংস্থাকে বিপুল অঙ্কের ভাড়া দিতে হত। সেটা আর গুনতে হবে না। তাছাড়া, দেশের মাটিতে সোনার নিরাপত্তা নিয়ে আর তেমন প্রশ্ন নেই। চমকপ্রদ বিষয় হল, এই বিপুল অঙ্কের সোনা দেশে ফেরাতে বেশ বেগ পেতে হয়েছে রিজার্ভ ব্যাঙ্ককে। অথচ সবটাই হয়েছে গোপনে।

উল্লেখ্য, এর আগে ১৯৯১ সালে আর্থিক উদারিকরণের আগে প্রায় ২০ টন সোনা একপ্রকার গোপনেই বিদেশে সরিয়েছিল ভারত। সেসময় দেশের বিদেশি মুদ্রার ভাঁড়ার প্রায় শূন্য হয়ে দাঁড়িয়েছিল। কার্যত নিরুপায় হয়ে সেবার সোনা বন্ধক দিতে হয় ভারতকে। ৩ দশক বাদে ঠিক উলটো ছবি দেখা গেল। রিজার্ভ ব্যাঙ্ক দেশে ফেরাচ্ছে বিদেশে জমা থাকা সোনা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.