সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫০০, ২০০, ১০০, ৫০ এবং ১০ টাকার পর এবার ২০ টাকারও নতুন নোট আনছে রিজার্ভ ব্যাংক। এই ২০ টাকার নোটগুলি পুরনো নোটের থেকে অনেকটাই আলাদা। নতুন নোটটির প্রধান বৈশিষ্ট এর রং। এটি সবুজাভ হলুদ রঙের হতে চলেছে। আরবিআইয়ের তরফে একটি বিবৃতিতে একথা জানানো হয়েছে।
[আরও পড়ুন: বিজেপির পাশেই আম্বানি পরিবার! এবার প্রধানমন্ত্রীর সভায় মুকেশ-পুত্র]
নতুন নোটগুলিও পুরনো নোটের মতোই মহাত্মা গান্ধী সিরিজের। খুব শীঘ্রই নতুন নোটগুলি বাজারে আসতে চলেছে। শক্তিকান্ত দাস গভর্নর হওয়ার পর এই প্রথম নতুন কোনও নোট আনছে শীর্ষ ব্যাংক। নতুন নোটেও শক্তিকান্ত দাসের ছবি থাকবে। নতুন নোটের বিশেষত্ব হল, এই নোটের মাধ্যমে ভারতীয় সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টা করছে রিজার্ভ ব্যাংক। বিবৃতিতে জানানো হয়েছে, নতুন নোটে থাকছে অজন্তা এবং ইলোরা গুহাচিত্রের ছবি।
[আরও পড়ুন: পাঁচ বছরে সম্পত্তি বেড়েছে ৫২ শতাংশ, হলফনামায় জানালেন মোদি]
ছবি-সহ বিবৃতিতে বলা হয়েছে, নতুন নোটগুলি হবে সবুজ ও হলুদ রং মেশানো। নোটের মাপ ৬৩/ ১২৯ মিলিমিটার। আর পাঁচটা নোটের মতোই নতুন ২০ টাকার নোটের সামনের দিকে থাকছে মহাত্মা গান্ধীর ছবি। মহাত্মার ছবির ডান পাশে থাকছে অশোক স্তম্ভ ও ইলেকট্রোটাইপ ২০ সংখ্যার জলছাপ। অন্য পিঠে থাকছে অজন্ত ইলোরা গুহাচিত্র। নোটের পিছনে ইংরেজি এবং দেবনাগরী দুই সংখ্যাতে ২০ লেখা থাকছে। মাঝ বরাবর থাকছে আণুবীক্ষণিক আরবিআই, ভারত, ইন্ডিয়া এবং ২০ লেখা। তার উপরেই থাকছে আরবিআইয়ের নতুন গভর্নর শক্তিকান্ত দাসের সই। নোট বাতিলের পর থেকেই একে একে সব নোটেরই রং বদলে দিচ্ছে রিজার্ভ ব্যাংক। এবার ২০ টাকারও রং বদলাল।
RBI: Reserve Bank of India will issue ₹ 20 denomination banknotes in the Mahatma Gandhi (New) Series. The base colour of the note is Greenish Yellow. All the banknotes in the denomination of ₹ 20 issued by the Reserve Bank in the earlier series will continue to be legal tender. pic.twitter.com/Gfc8OnE3fg
— ANI (@ANI) April 27, 2019
সর্বশেষ খবর
-
‘তারিখ পে তারিখ’, তবুও আদালতে গরহাজির, বনগাঁ কাণ্ডে মিমির বিরুদ্ধে চার্জশিট!
-
দোকানে মাংস কেটে দিন গুজরান, তৃণমূল আমলে কোটি টাকার সম্পত্তি! রকেটের গতিতে উত্থান নাসিরের
-
‘ডিভোর্সের আগে জন্মদিনে দেবশ্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম…’, কোন ‘অভিমান’-এর কথা বললেন প্রসেনজিৎ?
-
নিউ আলিপুর থানার সামনে উত্তেজনা, স্বরূপ অনুগামীদের মার ক্রুদ্ধ জনতার, নামল বাহিনী
-
বৈভবকে নিয়ে আলোচনা বিলেতেও, অন্য দুই দেশের টেস্টেও উঠল ভারতীয় দলে নেওয়ার দাবি