সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনের বুধবারই কর্ণাটকে বিধানসভা নির্বাচন। তার তিনদিনের মধ্যেই জানা যাবে জনাদেশ কোনদিকে। এই অবস্থায় আক্ষরিক অর্থেই ‘টাকার খেলা’র সাক্ষী ভোটমুখী দক্ষিণী রাজ্য। কয়েকদিন আগেই একটি অটোর ভিতরে দু’জনের কাছ থেকে পাওয়া গিয়েছিল ১ কোটি টাকা। এবার আমগাছের উপরে পাওয়া গেল লুকনো ১ কোটি টাকা! অভিযুক্ত কংগ্রেস প্রার্থীর ভাই! স্বাভাবিক ভাবেই এই টাকা উদ্ধারের ঘটনায় শোরগোল তৈরি হয়েছে।
ভোটের দামাম পুরোদমে বেজে গিয়েছে কর্ণাটকে (Karnataka)। খোদ মোদিকে (PM Modi) দেখা গিয়েছে রোড শো করে পদ্মশিবিরের হয়ে প্রচারে নামতে। ক্ষমতায় ফিরতে মরিয়া হাত শিবিরও। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও জোরকদমে প্রচার করছেন। এই পরিস্থিতিতে মাইসুরুর বাসিন্দা সুব্রহ্মমানিয়া রাইয়ের বাড়ির পাশে আমগাছের উপরে একটি বাক্স উদ্ধার হয়েছে। তাতে রয়েছে কোটি টাকা! পুট্টুরের কংগ্রেস (Congress) প্রার্থী অশোককুমার রাইয়ের ভাই তিনি। স্বাভাবিক ভাবেই এই টাকা নির্বাচনে ব্যবহৃত হতে পারে, এই আশঙ্কাই ঘনীভূত হচ্ছে। বুধবার আমগাছের উপর থেকে উদ্ধার হওয়া ওই টাকা উদ্ধার করেছে আয়কর দপ্তর।
[আরও পড়ুন: ধর্মীয় স্বাধীনতার গুরুতর লঙ্ঘন ভারতে! মার্কিন কমিশনের দাবি ওড়াল মোদি সরকার]
গত কয়েক সপ্তাহ ধরেই রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে আয়কর দপ্তর। গত ১৩ এপ্রিল এক অটোর ভিতর থেকেও ১ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। আগামী ১০ মে নির্বাচন। তার আগে এই বেহিসেবের টাকা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কর্ণাটকে।
[আরও পড়ুন: ‘তোমরা প্রধানমন্ত্রী হতে চাও না?’ ভোটমুখী কর্ণাটকে শিশুদের প্রশ্ন মোদির]
সর্বশেষ খবর
-
গণেশ পুজোতেও ভিজবে কলকাতা? দক্ষিণবঙ্গে ফের নিম্নচাপের খাঁড়া! উত্তরেও জারি বৃষ্টি
-
‘মুসলিমদের থেকে হিন্দুরাই বেশি বিফ খায়!’, বলেই বিতর্কে ‘ঝিলিক’ তিথি
-
চ্যাম্পিয়নশিপ রাউন্ডে প্রতিপক্ষ কোল ইন্ডিয়া, প্রথম একাদশে একাধিক পরিবর্তন মোহনবাগানের
-
এক রেজিনগর দখলে একাধিক বিধায়ককে দায়িত্ব! সংখ্যালঘু গড়ে পদ্ম ফোটাতে মেগা পরিকল্পনা বিজেপির
-
বিধানসভায় পেশ বহুচর্চিত ‘অধ্যাপক বদলি’ বিল, বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা ‘খর্ব’ নিয়ে শঙ্কা বিরোধীদের