Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৫ জুন ২০২৬
RSS

‘রামচরিতমানস’কে জাতীয় গ্রন্থ ঘোষণার দাবি, প্রচার শুরু RSS-এর শাখা সংগঠনের

জাতপাতে উৎসাহ দিচ্ছে RSS, দাবি বিরোধীদের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৪, ২০২৩, ১৫:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৪, ২০২৩, ১৫:৫১

options
link
‘রামচরিতমানস’কে জাতীয় গ্রন্থ ঘোষণার দাবি, প্রচার শুরু RSS-এর শাখা সংগঠনের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের জাতীয় গ্রন্থ ঘোষণা করা হোক রামচরিতমানসকে। নয়া দাবি নিয়ে প্রচার শুরু করল আরএসএসের শাখা সংগঠন। যা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

রাষ্ট্রীয় পর্ব ইভাম উৎসব সমিতি নামের ওই সংগঠনটি আরএসএসের সঙ্গে যুক্ত। মূলত উত্তরপ্রদেশকে কেন্দ্র করেই কাজ করে তারা। বৃহস্পতিবার লখনউতে এক কর্মসূচি থেকে রামচরিতমানসকে ভারতের জাতীয় গ্রন্থ হিসাবে ঘোষণা করার দাবি তুলেছে তারা। সংগঠনটির বক্তব্য, রামচরিতমানস দেশের প্রত্যেক নাগরিকের পড়া উচিত। তাই এই গ্রন্থকে ভারতের জাতীয় গ্রন্থ হিসাবে ঘোষণা করা উচিত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘আদানিকে গ্রেপ্তার করুন’, অর্থমন্ত্রী ও ইডি দপ্তরে দাবিতে সোচ্চার তৃণমূল]

উল্লেখ্য, তুলসীদাসের লেখা রামচরিতমানস মূলত রামায়ণের উপর ভিত্তি করে লেখা। যদিও এই বইটি নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে। অনেকের অভিযোগ, সমাজে শুধু ঘৃণা ছড়াচ্ছে রামচরিতমানস। তুলসীদাসের ধর্মগ্রন্থে সমাজের পিছিয়ে থাকা মানুষকে ছোট করে দেখানো হয়েছে বলে অভিযোগ অনেকের। কেউ কেউ বলেন, এই ধর্মগ্রন্থটি বর্ণভেদে উৎসাহ দেয়। কিছুদিন আগে সমাজবাদী পার্টির নেতা স্বামীপ্রসাদ মৌর্য এই রামচরিতমানসের বিরোধিতা করে বিতর্কে জড়িয়েছিলেন।

[আরও পড়ুন: ১৪০ দিনের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ, দেশের করোনা পরিসংখ্যানে ফের উদ্বেগ]

তাৎপর্যপূর্ণভাবে কিছুদিন আগে RSS প্রধান মোহন ভাগবত ভরা সভায় দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন, সমাজে জাতপাত থাকা উচিত নয়। কোনও ধর্মগ্রন্থে জাতপাতের উল্লেখ নেই। পণ্ডিতরা নিজেদের স্বার্থে এই প্রথা তৈরি করেছিলেন। অথচ, সেই RSS-এর শাখা সংগঠন এখন এমন একটা বইয়ের প্রচার করছে, যাতে কিনা বর্ণভেদে উৎসাহ দেওয়া হয়েছে। সমাজবাদী পার্টির অভিযোগ, সচেতনভাবে সংঘ পরিবার জাতপাতে উৎসাহ দিচ্ছে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.