সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্মের নামে কোটি-কোটি টাকার ব্যবসায় এবার হয়তো জল ঢালতে চলেছে সুপ্রিম কোর্টের নয়া নির্দেশিকা৷ অবিলম্বে দেশের প্রত্যেক ধর্মীয় স্থান ও প্রতিষ্ঠানে ‘অডিট’ করানোর নির্দেশ কার্যকর হতে চলেছে৷ ‘জুডিশিয়াল অডিট’-এর মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানগুলির পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে শুরু করে স্থাবর-অস্থাবর সম্পত্তির খতিয়ান এবার থেকে রাখবে কোর্ট। এর জন্য সমস্ত হিসব-নিকেশ খাতা-কলমে যাচাই করা হবে বলে জুলাইয়ে নির্দেশ জারি করে দেশের শীর্ষ আদালত৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশের সমস্ত মন্দির, মসজিদ, গির্জা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে এই অডিট বাধ্যতামূলক হতে চলেছে৷
[‘বাড়ি কখনও নোংরা রাখতে আছে?’, ত্রাণশিবির পরিষ্কার করে কৃতজ্ঞতার বার্তা]
একটি মামলার শুনানিতে বিচারপতি আদর্শ কে গোয়েল ও এস আবদুল নাজিরের বেঞ্চ জানিয়েছিল, ধর্মীয় স্থানে আয়-ব্যয়ের হিসাব সহ বিস্তারিত তথ্য যাচাই করা হবে৷ ধর্মীয় স্থানে দর্শনার্থীদের সমস্যার সমাধান ও সম্পত্তির দেখভাল-সহ পরিচ্ছন্নতা বজায় রাখা কথাও বলা হয়৷ জারি হয় আয়ের উৎস্য জানিয়ে অডিট করারও নির্দেশ৷ জানা গিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে কার্যকর হবে এই নয়া নির্দেশ৷ ধর্মীয় স্থান বা প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে কোনও অভিযোগ এলে তা খতিয়ে দেখতে ও প্রত্যেক জেলার জেলাশাসককে তাঁর দায়িত্ব বুঝে নিতে নির্দেশ দিয়েছে আদালত৷
[‘সংসদে মোদিকে আলিঙ্গনের করাটা ভালভাবে নেননি দলের একাংশ’]
বর্তমানে ভারতে ২০ লক্ষেরও বেশি মন্দির রয়েছে৷ এছাড়া তিন লক্ষের বেশি মসজিদ ও কয়েক হাজার গির্জা রয়েছে৷ শুধুমাত্র তামিলনাড়ুতেই ৭ হাজার অ্যান্টিক মন্দির রয়েছে৷ নির্দেশে জানানো হয়েছে, দেশের সমস্ত প্রতিষ্ঠান এই ‘জুডিশিয়াল অডিটে’র আওতায় থাকবে৷ পর্যবেক্ষক মহলের ধারণা, নয়া এই নির্দেশ কার্যকর হলে আগামী দিনে ধর্মের নামে গচ্ছিত কোটি কোটি কালো টাকার সন্ধান পাবে কেন্দ্র৷ এতদিন আয়কর ও বার্ষিক অডিট করানোর ক্ষেত্রে ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে নিয়মে বাঁধতে পারেনি কেন্দ্র৷ তবে মনে করা হচ্ছে, সুপ্রিম কোর্টের এই নির্দেশ কার্যকর হলে কালো টাকার উৎস্য খুঁজতে খুব একটা বেগ পেতে হবে না কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আধিকারিকদের৷
[‘আমাকে মেরে পথের কাঁটা সরাতে চাইছে বিজেপি’, বিস্ফোরক তেজপ্রতাপ]
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার