সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’পাশে ঘন জঙ্গল৷ মাঝে এঁকেবেঁকে চলেছে রাস্তা৷ পর্যটকদের নিয়ে দিব্যি চলছিল গাড়িটা৷ তিনি যে এভাবে চলে আসবেন, কেই বা জানত? প্রথমে ছিল ছোটজনের দাপট৷ তাকে দেখে গাড়ি দাঁড়িয়ে পড়তেই বিশাল শরীর নিয়ে আবির্ভাব হল বড় জনের৷ রীতিমতো গাড়ির উপরে থাবা বসিয়ে দেন জঙ্গলের রাজা৷ দেখুন সেই গায়ে কাঁটা দেওয়ার মতো ভিডিও৷
যাকে চোখের সামনে দেখলে অতি বড় সাহসীরও পিলে চমকে যায়, সেই সিংহমশায়ের এই কীর্তি ক্যামেরাবন্দি করে রেখেছেন পিছনের গাড়ির চালক৷ পিছনের গাড়ির পর্যটকরাও যেন দিব্যি উপভোগ করছিলেন এই ভয়ঙ্কর সুন্দর মুহূর্ত৷ তবে দিনেদুপুরে পর্যটকদের গাড়ির উপর এভাবে সিংহের হামলায় বেশ চিন্তিত বান্নেরঘাট্টা বায়োলজিক্যাল পার্কের কর্তারা৷ কারণ পর্যটকদের নিরাপত্তার সঙ্গে কোনও আপস করতে চান না তাঁরা৷
সর্বশেষ খবর
-
বিতর্কের আগুন থেমেও থামছে না! অভিষেককে ফের ‘আক্রমণ’ সিএবি কোষাধক্যের
-
মহারাষ্ট্রে বিকোচ্ছে ‘মেড ইন পাকিস্তান’ বেডশিট! খতিয়ে দেখছে পুলিশ
-
তৃণমূল নেতার পুকুরে অস্ত্রভাণ্ডার! বেপাত্তা শাহজাহান ঘনিষ্ঠ ‘দাস ব্রাদার্স’
-
মা হচ্ছেন সোহিনী, শোভনের সঙ্গে দ্বিতীয় বিবাহবার্ষিকীর আগেই সুখবর
-
প্রথম ভারতীয় হিসাবে নরওয়ে দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ, সত্যি হল মায়ের ভবিষ্যদ্বাণী