সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৭টি হাতির৷ ওড়িশার ঢেঙ্কানলের ঘটনা৷ চাষের জমি দিয়ে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই হাতিগুলি মারা যায় বলে প্রাথমিক তদন্তে অনুমান বন দপ্তরের৷ আরও ৬টি হাতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর জখম হয়৷ স্থানীয় পশু হাসপাতালে চিকিৎসা চলছে ওই হাতিগুলির৷
[নীতীশের সঙ্গে চূড়ান্ত রফা, বিহারে নতুন জোট জটে বিজেপি]
#FLASH Seven elephants dead after being reportedly electrocuted when they came in contact with a live wire near Kamalanga village in Dhenkanal district of Odisha. pic.twitter.com/ZpsbL9n0Tl
Advertisement— ANI (@ANI) October 27, 2018
[জঙ্গিদমন অভিযানে গিয়ে উপত্যকায় শহিদ সেনা আধিকারিক]
বারবারই ক্ষেতের ফসল খেতে আসে দামালরা৷ তাই তাদের হাত থেকে ফসল বাঁচাতে চাষের জমির আশেপাশের বেড়াতে বিদ্যুতের তার দিয়ে রাখেন অধিকাংশ কৃষক৷ বনদপ্তরের তরফে বেড়ার উপর বৈদ্যুতিন তার ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ কিন্তু সেই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়েই চাষের ফসলকে বাঁচাতে এই কাজ করেন কৃষকরা৷ শনিবার সকালে ওড়িশার ঢেনকানালেও ঢুকে পড়ে একপাল হাতি৷ অন্তত ১৩টি হাতি ছিল এই দলটিতে৷ কিছুদূর জায়গার পরই মাঠের মাঝে আলের পাশে একে একে সাতটি হাতি শুয়ে পড়ে৷ স্থানীয় বাসিন্দারাই খবর দেয় বনদপ্তরে৷ তড়িঘড়ি ঘটনাস্থলে যান বনকর্মীরা৷ ততক্ষণে গিয়ে মাঠে আরও ৬টি হাতিকেও দেখতে পান বনদপ্তরের আধিকারিকরা৷ হাতিগুলির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়৷ অসুস্থ ছটি হাতিকে চিকিৎসার জন্য স্থানীয় পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ বনাধিকারিকদের দাবি, আদতে হাতিগুলি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছে কী না, তা ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পরই তা নিশ্চিত হওয়া যাবে৷
[স্কুল বাসে যৌন হেনস্তা, আতঙ্কে সাড়ে তিন বছরের খুদে পড়ুয়া]
ঢেঙ্কানলের অধিকাংশ মানুষই কৃষিজীবী৷ তাই প্রায়ই খাবারের সন্ধানে গ্রামে আসে হাতি৷ দাঁতালের আগমন রুখতে নানা ব্যবস্থাও করেছে বনদপ্তর৷ তারপরও সাতটি হাতির মৃত্যুর ঘটনায় চিন্তিত বনাধিকারিকরা৷
সর্বশেষ খবর
-
এক আইডিতে মার্কশিট, সার্টিফিকেট, ডিগ্রি! ‘এক দেশ, এক পড়ুয়া পরিচয়’ এবার বাংলাতেও
-
কপালে ‘খ’, পরনে শাড়ি! পডকাস্টে যন্ত্রণার কথা তুলে ধরে স্যান্ডি বললেন, ‘মুখে মূত্রত্যাগ করেছিল’
-
তৃণমূল আমলে প্রতিবন্ধী ভাতাতেও দুর্নীতি! দ্রুত তদন্ত শেষ করতে বলল হাই কোর্ট
-
গোলের মালায় বাংলাদেশকে দুরমুশ, ২০ বছর পর ফের এশিয়ার মঞ্চে ভারতের তরুণ তুর্কিরা
-
এককালে সাসপেন্ড হতে হয়েছিল! সঞ্জুর সঙ্গে হাত মেলালেন না বিতর্কিত পেসার, ভাইরাল ভিডিও