Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
SIR Voter List

SIR-এ তালিকা থেকে উধাও ৫ কোটির বেশি ভোটার, গোটা নির্বাচনী প্রক্রিয়া নিয়েই প্রশ্ন

এত সংখ্যক ভোটার যদি ‘অযোগ্য’ বা ভুয়ো হয়ে থাকেন, তাহলে এতদিন তাঁদের নাম ভোটার তালিকায় ছিল কেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১২, ২০২৬, ১৬:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১২, ২০২৬, ১৬:১৭

options
link
SIR-এ তালিকা থেকে উধাও ৫ কোটির বেশি ভোটার, গোটা নির্বাচনী প্রক্রিয়া নিয়েই প্রশ্ন zoom
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ফাইল ছবি।
Advertisement

SIR-এ বাংলায় বাদ যাবে কোটির বেশি মানুষের নাম। কারণ রাজ্য নাকি ‘অনুপ্রবেশকারী’তে ছেয়ে গিয়েছে। ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরুর আগে এমনটাই দাবি করেছিল বিজেপি। গেরুয়া শিবিরের সেই টার্গেট পূরণ না হলেও বাংলায় উদ্বেগজনকভাবে প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম তালিকা (SIR Voter List) থেকে বাদ গিয়েছে। আরও চমকপ্রদ বিষয় হল বিজেপি শাসিত রাজ্যগুলিতেই বাংলার তুলনায় বেশি নাম বাদ যাচ্ছে।

একসঙ্গে ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR প্রক্রিয়া ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। একে একে সব রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে মোট ৫.১৮ কোটি ভোটার কমে গিয়েছে। ভোটার বাদ পড়েছেন সাড়ে সাত কোটি ২০ লক্ষের বেশি। পরে নাম যোগ হয়েছে ২ কোটির  বেশি। SIR প্রক্রিয়া শুরুর আগে এই ১২ রাজ্যে ভোটার সংখ্যা ছিল ৫০.৯৭ কোটি। সেটা আপাতত কমে দাঁড়িয়েছে ৪৫.৮১ কোটি। বাদ পড়া ভোটারের এই সংখ্যাটা মোট ভোটারের ১০ শতাংশেরও বেশি। এই যে ৫.১৮ কোটি ভোটার কমে গেলেন এদের মধ্যে স্রেফ মৃত ভোটার বাদ গিয়েছেন ৬৬ লক্ষ ৮৮ হাজার। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এত মৃত ভোটার এতদিন ভোটার তালিকায় কেন ছিল?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

একসঙ্গে ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR প্রক্রিয়া ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। একে একে সব রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে মোট ৫.১৮ কোটি ভোটার কমে গিয়েছে। ভোটার বাদ পড়েছেন সাড়ে ছ’কটির বেশি।

এদিকে নির্বাচন কমিশন (Election Commission) ইতিমধ্যেই বঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করেছে। সেই তালিকায় ভোট কমেছে প্রায় ৩৭ লক্ষ ৩৭ হাজার ভোটার। SIR শুরুর আগে এই ১৬টি জেলায় মোট ভোটার ছিলেন ৩ কোটি ৯৮ লক্ষ ১৪ হাজার ৮০১ জন। চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা কমে হয়েছে ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ১৭১। নতুন তালিকায় ১৬ জেলায় বাদ গিয়েছে ৪০ লক্ষেরও বেশি ভোটারের নাম। জুড়েছে ৩ লক্ষের বেশি নতুন ভোটারের নাম।

এই সংখ্যাগুলি দেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়েই বড়সড় প্রশ্ন তুলে দেয়। এত সংখ্যক ভোটার যদি ‘অযোগ্য’ বা ভুয়ো হয়ে থাকেন, তাহলে এতদিন তাঁদের নাম ভোটার তালিকায় ছিল কেন? এই তথ্য কোথাও গিয়ে বিরোধীদের ভোটচুরির অভিযোগেই সায় দিচ্ছে না তো? ভুলে গেলে চলবে না এই ত্রুটিপূর্ণ ভোটার তালিকা নিয়েই কিন্তু ২০২৪ পর্যন্ত ভোট হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.