পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর (SIR) নিয়ে জটিলতায় সুপ্রিম কোর্টে মামলা উঠেছে। এর মধ্যেই জাতীয় নির্বাচন কমিশন ২২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে লিখিত নির্দেশিকা পাঠাল। সেখানে বলা হয়েছে, আগামী এপ্রিল মাস থেকে ওই ২২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু হবে! সূত্রের খবর, চিঠিতে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর সম্পর্কিত যাবতীয় প্রস্তুতির নির্দেশ দিয়েছে কমিশনের রাজ্যের দায়িত্বপ্রাপ্তদের। দ্রুত এবং মসৃন ভাবে এসআইআর (SIR) প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রশাসনিক পরিকাঠামো গড়ে তোলার কথাও বলা হয়েছে।
কমিশন সূত্রে জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্নাটক, লাদাখ, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, দিল্লি, ওড়িশা, পাঞ্জাব, সিকিম ও ত্রিপুরা। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনকে কমিশন জোর দিয়ে বলেছে, বিশাল কর্মযজ্ঞ সহজতর করতে প্রয়োজনীয় ব্যবস্থা আগে থেকেই নিতে হবে।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ এসআই নিয়ে ডামাডোল অব্যাহত। সম্প্রতি সাত এইআরও এবং তিন জন মাইক্রো অবজার্ভারকে সাসপেন্ড করেছে কমিশন। এসআইআরের কাজে গাফিলতির অভিযোগে তাঁদের সাসপেন্ড করা হয়েছে। X হ্য়ান্ডেলে পোস্ট করে সিইও ওয়েস্ট বেঙ্গল সাসপেনশনের সিদ্ধান্ত জানান। এদিকে কমিশন জানিয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধনীর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিতর্কের আগুন থেমেও থামছে না! অভিষেককে ফের ‘আক্রমণ’ সিএবি কোষাধক্যের
-
মহারাষ্ট্রে বিকোচ্ছে ‘মেড ইন পাকিস্তান’ বেডশিট! খতিয়ে দেখছে পুলিশ
-
তৃণমূল নেতার পুকুরে অস্ত্রভাণ্ডার! বেপাত্তা শাহজাহান ঘনিষ্ঠ ‘দাস ব্রাদার্স’
-
মা হচ্ছেন সোহিনী, শোভনের সঙ্গে দ্বিতীয় বিবাহবার্ষিকীর আগেই সুখবর
-
প্রথম ভারতীয় হিসাবে নরওয়ে দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ, সত্যি হল মায়ের ভবিষ্যদ্বাণী