সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক তরফা ভালবাসা। বারবার সম্পর্কে জড়ানোর অনুরোধ। শেষমেশ ছেলেটির সঙ্গে কথা বল বন্ধ করে দিয়েছিলেন মেয়েটি। আর তার পরিণাম, খুন। ২১ বছরের টিকটিক স্টারকে শ্বাসরোধ করে খুন করল সেই ‘পাগল’ প্রেমিক। হরিয়াণার এই ঘটনায় অভিযুক্তের নামে পুলিশে অভিযোগ দায়ের করেছেন মেয়েটির বাবা।
[আরও পড়ুন : ‘বিদেশিনীর গর্ভজাত সন্তান দেশপ্রেমিক হতে পারে না’, রাহুলকে কটাক্ষ সাধ্বী প্রজ্ঞার]
হরিয়াণার সোনেপত জেলার বাসিন্দা শিবানী ও তাঁর বোন একটি সাঁলো চালাত। রবিবার সেই সাঁলোর একটি বিছানা থেকে শিবানীর দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, শ্বাসরোধ করে শিবানীকে খুন করা হয়েছে। এররপরই পুলিশে মেয়ের বন্ধুর আরিফের নামে অভিযোগ দায়ের শিবানীর বাবা বিনোদ। এ প্রসঙ্গে ইন্সপেক্টর তথা কুন্ডি এলাকারা এসএইচও রবিকুমার জানান, “প্রাথমিক তদন্ত শেষ। মনে করা হচ্ছে, মেয়েটিকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। আরিফ নামে একটি ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।”
বিনোদ জানিয়েছেন, গত চার-পাঁচ বছর ধরে শিবানীর বন্ধ আরিফ। দুজনের মধ্যে দীর্ঘসময় ফোনে কথা হত। কিন্তু কিছুদিন ধরে শিবানীকে হেনস্থা করত আরিফ। প্রেমের প্রস্তাব দিত। কিন্তু শিবানী তাতে রাজি হয়নি। বরং গত চার-পাঁচদিন ধরে কথা বলা বন্ধ করে দিয়েছিল। এরপরই সমস্যার সূত্রপাত। বিনোদবাবুর অভিযোগ, কথা বলা বন্ধ করে দেওয়ার প্রতিশোধ নিতেই মেয়েকে খুন করেছে আরিফ।
[আরও পড়ুন : চরম অমানবিকতা! গাছে ঝুলিয়ে ‘খুন’ করা হল হনুমানকে, হাততালি দিলেন প্রত্যক্ষদর্শীরা]
প্রসঙ্গত, শিবানী তাঁর পরিবারকে নিয়ে সোনেপত জেলার কুণ্ডি জেলায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। পরিবারকে নিয়ে একধিক টিকটক ভিডিও তৈরি করতেন তিনি। প্রচুর ফলোয়ারসও ছিল। মেয়ের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে গোটা পরিবার।
সর্বশেষ খবর
-
প্রোপাগান্ডা রাজনীতি গণতন্ত্রের অংশ নয়, পথ দেখাচ্ছে হাঙ্গেরি
-
রাজ্যে এবার বুলেট ট্রেন, দিল্লি থেকে শিলিগুড়ি পৌঁছবে মাত্র ৬ ঘণ্টায়, বড় আশ্বাস রেলমন্ত্রীর
-
জল্পনার অবসান! বিশ্বকাপ শুরুর পাঁচ দিন আগে ইরানকে ভিসা মঞ্জুর আমেরিকার
-
ইবোলা পরিসংখ্যানে আশার আলো কঙ্গোতে! বিপদ কাটেনি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা
-
‘রেলে ১ লক্ষ কোটির কাজ, মানচিত্রে জুড়বে গোটা বাংলা’, নবান্নে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বড় ঘোষণা শুভেন্দুর