Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Corona Virus

উৎসবের আবহে সাংস্কৃতিক অনুষ্ঠান করছেন, এই সরকারি নিয়মগুলি জানেন তো?

অডিটোরিয়ামে সর্বাধিক কতজন হাজির থাকতে পারবেন জানেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৫, ২০২০, ২১:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৫, ২০২০, ২১:৫৮

options
link
উৎসবের আবহে সাংস্কৃতিক অনুষ্ঠান করছেন, এই সরকারি নিয়মগুলি জানেন তো? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুমে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড় দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের নিয়মকানুন বেঁধে দিল সংস্কৃতি মন্ত্রক। করোনা আবহে কেমন হবে এই অনুষ্ঠান, কতজন হাজির থাকতে পারবেন, কলা-কুশলী থেকে দর্শক সকলকে কীরকম নিয়ম মানতে হবে সবই বেঁধে দিল কেন্দ্র সরকার। কী কী বলা হয়েছে এই নির্দেশিকায়?

[আরও পড়ুন : নেই ‌যানবাহন, জঙ্গলপথে ১৭ কিলোমিটার হেঁটেই স্কুলে যান কেরলের এই শিক্ষিকা]

কেন্দ্রের জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল (SOP)

  • অডিটোরিয়ামের মোট আসন সংখ্যার ৫০ শতাংশ দর্শক (সর্বাধিক ২০০ জন) উপস্থিতি থাকতে পারবেন।
  • অনুষ্ঠানের সাতদিন আগে শিল্পী, কলা-কুশলী-সহ অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সকলকে করোনা পরীক্ষা করাতে হবে। সেই রিপোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জমা করতে হবে।
  • টিকিট কাটা বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে ডিজিটাল প্ল্যাটফর্মকে হাতিয়ার করতে বলা হয়েছে।
  • যারা টিকিট কাটছেন তাঁদের সকলের নাম, ঠিকানা অনুষ্ঠানের আয়োজক সংস্থাকে নিজেদের কাছে রাখতে হবে।
  • কনটেনমেন্ট জোনে কোনও অনুষ্ঠান হবে না।
  • শিল্পীদের বাড়ি থেরে প্রস্তুত হয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে যাতে ড্রেসিং রুমের ব্যবহার কম হয়।
  • মাস্ক পরা ও ৬ ফুটের দূরত্ব মেনে চলতেই হবে।
  • অডিটোরিয়ামের এসির তাপমাত্রা ২৪-৩০ ডিগ্রি সেন্টিগ্রেডের মাঝামাঝি রাখতে হবে। আর্দ্রতা যাতে ৪০-৭০- শতাংশের মধ্যে থাকে তার দিকে নজর রাখতে হবে।
  • স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে। রাখতে হবে ডাস্টবিনও।
  • অনুষ্ঠানের শুরুর আগে ও পরে গোটা অডিটোরিয়াম স্যানিটাইজ করতে হবে।

প্রসঙ্গত, এদিন করোনার ভ্যাকসিনের অগ্রগতি খতিয়ে দেখতে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভ্যাকসিন এলে কীভাবে তা সরবরাহ করা হবে তা নিয়ে আলোচনা হয়। 

[আরও পড়ুন : কুম্ভমেলা চত্বরে নির্মিত ‘অবৈধ’ মসজিদ ভাঙতে চাইছে বিশ্ব হিন্দু পরিষদ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.