সোম রায়, নয়াদিল্লি: জল্পনার অবসান৷ বাবার পথে হেঁটে বিজেপিতে যোগ দিলেন মুকুলপুত্র শুভ্রাংশু রায়৷ মঙ্গলবার দিল্লিতে কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায়ের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন তিনি৷ এছাড়া বিষ্ণুপুরের কংগ্রেস বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য এবং সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিলেন হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্র রায়৷
[ আরও পড়ুন: কাটোয়া পুরসভায় ধুন্ধুমার, বিক্ষোভের মুখে চেয়ারম্যান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়]
লোকসভা নির্বাচনের এক্সিট পোলে আভাস মিলেছিল আসতে চলেছে গেরুয়া ঝড়৷ ফলপ্রকাশের পরেও বাস্তবে পরিণত হয়েছে তা৷ উত্তর ২৪ পরগনায় ফুটেছে পদ্ম৷ ঘাসফুল শিবিরে চূড়ান্ত ভরাডুবি৷ এই পরিস্থিতিতে দলের বিরুদ্ধে গিয়ে মুখ খুলে রাজনৈতিক মহলে চাপানউতোর তৈরি করেছিলেন বীজপুরের তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়৷ দলবিরোধী কাজের জন্য তৃণমূল তাকে নির্বাসিতও করে৷ রাজনীতিকরা ভাবতে শুরু করেছিলেন এবার হয়তো বাবার পথে হেঁটে গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন শুভ্রাংশু৷ যদিও প্রথমে নিজে মুখে সেকথা স্বীকার করেননি তিনি৷ কিন্তু সোমবার বিকেলে দিল্লি চলে আসেন মুকুলপুত্র৷ যদিও বিমানবন্দর থেকে বেরনোর সময় বাবা-ছেলেকে একসঙ্গে দেখা যাইনি৷ কিন্তু রাজনৈতিক মহল যেন প্রায় একশো শতাংশই নিশ্চিত হয়ে গিয়েছিল যে শুভ্রাংশু যোগ দিচ্ছেন বিজেপিকে৷ যদিও বাবা-ছেলে কেউই মুখ খোলেননি৷
[ আরও পড়ুন: ফের শক্তিপ্রমাণ অর্জুন সিংয়ের, ভাটপাড়ায় সংখ্যাগরিষ্ঠ হয়ে পুরবোর্ড দখলের পথে বিজেপি]
সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দিলেন শুভ্রাংশু রায়৷ কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়ের উপস্থিতিতে দলবদল করেন তিনি৷ শুভ্রাংশু বলেন, ‘‘আমাকে দল ছাড়তে বাধ্য করা হয়েছে৷ আমি চাই উন্নয়নের পথে থাকতে৷ মানুষের কাজ করতে৷’’ এছাড়া বিষ্ণুপুরের বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য এবং সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিলেন হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্র রায়৷
দেখুন ভিডিও:
সর্বশেষ খবর
-
শাহরুখ কি আদৌ দোষী? ‘নিষিদ্ধ’ পান মশলার বিজ্ঞাপন নিয়ে তুকারামের নোটিসের জবাব তিন তারকার
-
দামি ফোন, সোনার হার কিনতে সন্তানকে লক্ষাধিক টাকায় বিক্রি! দম্পতির কাণ্ডে হতবাক পুলিশও
-
ইন্ডিয়া বৈঠকে কেন গেলেন না অখিলেশ? উত্তরপ্রদেশে ভোটের আগে ‘নয়া খেলা’র জল্পনা
-
দূষণ শংসাপত্র না থাকলে জ্বালানি নয়, ‘বিষবায়ু’ নিয়ন্ত্রণে ১ অক্টোবর থেকেই কড়া নিয়ম দিল্লিতে
-
পড়ুয়াদের সঙ্গে খেয়েছিলেন মিড ডে মিল, সেই স্কুলকে পুজোর উপহার মুখ্যমন্ত্রীর, মহিলা কর্মীরা পেলেন টাকা-শাড়ি