সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূলের হাতছাড়া হওয়ার পথে ভাটপাড়া পুরসভা৷ মঙ্গলবার দুপুরে ভাটপাড়া পুরসভার আরও ১২ জন কাউন্সিলর বিজেপিতে যোগ দেওয়ায় সংখ্যাগরিষ্ঠতা পেল বিজেপি৷ ফলে পুরনো পুরবোর্ডের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে খুব সহজেই পুরসভা দখলের পথে এগোতে পারবে অর্জুন সিংয়ের নেতৃত্বাধীন বিজেপি কাউন্সিলররা৷
[আরও পড়ুন: দলীয় কার্যালয় পুনরুদ্ধারে গিয়ে বিরোধীদের বিক্ষোভের মুখে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ]
ভাটপাড়া পুরসভায় মোট আসন সংখ্যা ৩৫৷ গত পুরভোটের ফলাফল অনুযায়ী, ৩৫-এর মধ্যে ৩৩টি আসনই ছিল তৃণমূলের দখলে৷ ১টি ছিল সিপিএমের৷ বাকি এক আসনের কাউন্সিলরের মৃত্যুর পর তা খালি ছিল৷ পুরসভার চেয়ারম্যান ছিলেন তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অর্জুন সিং৷ বারাকপুর লোকসভা আসনে তৃণমূলের টিকিট না পাওয়ায় তিনি দলবদল করে বিজেপির প্রার্থী হন৷ তারপরই শুরু হয় দলবদলের খেলা৷ এপ্রিলের গোড়ার দিকে অর্জুনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন ২২ তৃণমূল কাউন্সিলর৷ অর্জুনের পক্ষে ছিলেন ১১ জন৷ ভোটাভুটিতে অংশ নেন ৩৩ জন কাউন্সিলর৷ সেখানে ২২-১১ ভোটে ভোটে হেরে যান অর্জুন৷
কিন্তু সেখানেই সব শেষ হয়নি৷ ভাটপাড়া পুরসভার সংকট ফের অন্য দিকে মোড় নেয় ভোটের ফলপ্রকাশের পর৷ বারাকপুর কেন্দ্র থেকে লোকসভায় জিতে যান বিজেপি প্রার্থী অর্জুন সিং৷ আর তারপর থেকেই এলাকায় তাঁর প্রভাব যেটুকু কমেছিল, তা উত্তরোত্তর বাড়তে থাকে৷ তাঁর দ্বারা প্রভাবিত হয়ে মঙ্গলবার ভাটপাড়া পুরসভার আরও ১২ জন কাউন্সিলর মঙ্গলবার বিজেপিতে যোগ দিয়েছেন৷ যার ফলে এই মুহূর্তে ৩৫ আসনবিশিষ্ট ভাটপাড়া পুরসভায় বিজেপির দখলেই এল ২৩টি আসন, অর্থাৎ ম্যাজিক ফিগার পেরিয়ে গেল বিজেপি৷ এই পরিস্থিতিতে পুরবোর্ড দখলের রাস্তা একেবারে উন্মুক্ত বিজেপির পক্ষে৷ নেতৃত্বে অবশ্যই প্রাক্তন চেয়ারম্যান অর্জুন সিং৷
[আরও পড়ুন: ‘বিজেপি অশান্তি করলে তৃণমূল চুপ করে বসে থাকবে না’, হুমকি জিতেন্দ্র তিওয়ারির]
সূত্রের খবর, নিয়ম মেনে ফের অনাস্থা ভোটের ডাক দিয়ে ভাটপাড়া পুরসভা দখলের পথেই হাঁটবে অর্জুন সিং নেতৃত্বাধীন বিজেপি কাউন্সিলররা৷ আরও খবর, বারাকপুর মহকুমা এলাকার অন্তত ৫টি পুরসভাতেও বোর্ড ধরে রাখা কঠিন হয়ে পড়ছে শাসকদলের কাছে৷ অন্তত ৬৮ জন কাউন্সিলর বিজেপিতে যোগ দিতে চলেছেন৷ ফলে সেগুলিও বিজেপির দখলে চলে যাওয়ার আশঙ্কায় কাঁটা স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷
সর্বশেষ খবর
-
‘ক্ষমতা কাজে লাগিয়ে কত অত্যাচার করেছে…’, স্বরূপের গ্রেপ্তারিতে মুখ খুললেন দিলীপ
-
প্রস্তুতির অভাবে বিশ্বগুরু হতে পারছে না ভারত! বলছেন আরএসএস প্রধান, বার্তা কাকে?
-
হাড়হিম হত্যাকাণ্ড রাজধানীর বুকে! দিল্লির ফ্ল্যাটে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ
-
বাংলাদেশ পালানোর ছক! শওকতকে ‘পলাতক’ ঘোষণা এনআইএর, বিএসএফের সঙ্গে তথ্য শেয়ার
-
ঘরোয়া ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরির নজির, টেস্ট ফাইনালে লড়াই, ৩২-এই অবসরে ভারতীয় তারকা