Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Assam Assembly Election 2026

পাখির চোখ অসম, বাংলা ছাড়িয়ে প্রতিবেশী রাজ্যেও প্রচারে ঝাঁপাচ্ছেন মমতা-অভিষেকরা

অসমের ১২৬টি বিধানসভা আসনে এবার একদফায় নির্বাচন হতে চলেছে আগামী ৯ এপ্রিল। বাকি দলগুলি এখানে প্রার্থী দিলেও তৃণমূল এখনও প্রার্থী ঘোষণা করেনি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২০, ২০২৬, ২০:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২০, ২০২৬, ২০:৪৬

options
link
পাখির চোখ অসম, বাংলা ছাড়িয়ে প্রতিবেশী রাজ্যেও প্রচারে ঝাঁপাচ্ছেন মমতা-অভিষেকরা zoom
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

বাংলায় এবার ২২৬ আসনের টার্গেট বেঁধে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুধু বাংলা নয়, নির্বাচনমুখী প্রতিবেশী রাজ্য অসমও এবার তৃণমূলের পাখির চোখ। এই রাজ্যে এখনও প্রার্থীতালিকা প্রকাশ না করলেও, ভোট প্রচারের যাবতীয় প্রস্তুতি সেরে ফেলল ঘাসফুল শিবির। অসম বিধানসভা নির্বাচন উপলক্ষে শুক্রবার তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করেছে তৃণমূল। সেখানে দেখা যাচ্ছে, খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের একঝাঁক সাংসদ ও বিধায়ক গোটা অসমজুড়ে নির্বাচনী প্রচার চালাবেন।

বিধানসভা নির্বাচন উপলক্ষে এবার অসমে প্রচারে ঝাঁপাচ্ছেন তৃণমূলের ১৮ জন তারকা প্রচারক। প্রকাশিত তালিকায় সবার উপরে নাম রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। এরপর দ্বিতীয়স্থানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি যথাক্রমে রয়েছেন, অসমের ভূমিকন্যা সুস্মিতা দেব, কাকলি ঘোষ দস্তিদার, সাগরিকা ঘোষ, মহুয়া মৈত্র, মলয় ঘটক, শত্রুঘ্ন সিনহা, বাবুল সুপ্রিয়, শতাব্দী রায়, কীর্তি আজাদ, সায়নী ঘোষ, ইউসুফ পাঠান, শান্তা ছেত্রী, জুন মালিয়া, সিদ্দিকুল্লা চৌধুরী, মোসারফ হুসেন ও দুলু আহমেদ।

Advertisement

বিধানসভা নির্বাচন উপলক্ষে এবার অসমে প্রচারে ঝাঁপাচ্ছেন তৃণমূলের ১৮ জন তারকা প্রচারক। প্রকাশিত তালিকায় সবার উপরে নাম রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের।

অসমের ১২৬টি বিধানসভা আসনে এবার একদফায় নির্বাচন হতে চলেছে আগামী ৯ এপ্রিল। বাকি দলগুলি এখানে প্রার্থী দিলেও তৃণমূল এখনও প্রার্থী ঘোষণা করেনি। অসম তৃণমূলের রাজ্য সভানেত্রী সুস্মিতা দেব জানিয়েছেন, সে রাজ্যে ৫১টি আসনে লড়াই করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। এই ৫১ আসনের জন্য ৭৮ জন আগ্রহী প্রার্থী আবেদন করেছেন। তাঁদের তালিকা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়পত্র দিলেই সেই তালিকা ঘোষণা করা হবে। প্রাথমিকভাবে ৫১ আসনে লড়ার কথা ঠিক হলেও পরে কৌশল বুঝে সংখ্যা কমানো হতে পারে। সুস্মিতা দেব আরও জানিয়েছিলেন, বিজেপিই অসমে তৃণমূলের পয়লা নম্বর শত্রু। তাই এমন কোনও আসনে প্রার্থী দেওয়া হবে না যাতে বিজেপির সুবিধা হয়।

প্রাথমিকভাবে ৫১ আসনে লড়ার কথা ঠিক হলেও পরে কৌশল বুঝে সংখ্যা কমানো হতে পারে। সুস্মিতা দেব আরও জানিয়েছিলেন, বিজেপিই অসমে তৃণমূলের পয়লা নম্বর শত্রু। তাই এমন কোনও আসনে প্রার্থী দেওয়া হবে না যাতে বিজেপির সুবিধা হয়।

আসলে অসমে এবার মূল লড়াই বিজেপি জোট এবং কংগ্রেস জোটের। তৃণমূল কোনও জোটে নেই। রাজ্যে একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলার শাসকদল। অসম তৃণমূলের প্রভাবশালী নেতা দুলু আহমেদ আগেই বলেছিলেন, আমাদের প্রধান শত্রু বিজেপি। কংগ্রেস জোটের শক্তিশালী প্রার্থী রয়েছে বা জেতার সম্ভাবনা রয়েছে এমন আসনে আমরা প্রার্থী দেব না। বিজেপির যাতে কোনওভাবেই সুবিধা না হয়, সেটা আমরা নিশ্চিত করতে চাই।” আপাতত তৃণমূলের লক্ষ্য অসম-সহ গোটা উত্তরপূর্বে সংগঠন আরও শক্তিশালী করা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.