কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার শুরু থেকেই করকাঠামোয় সরলীকরণের পক্ষে সওয়াল করে আসছে। সরাসরি করদাতাদের ছাড় দেওয়ার থেকে করপ্রক্রিয়ায় সরলীকরণের পক্ষে সওয়াল করে এসেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এবারেও ব্যতিক্রম হল না। কেন্দ্রীয় বাজেটে তিনি ঘোষণা করলেন, আগামী ১ এপ্রিলই চালু হবে নয়া আয়কর আইন। একই সঙ্গে নির্মলার ঘোষণা, এবার থেকে ছোটখাট কর ফাঁকি দিলেও আর জেলযাত্রা হবে না। তবে আয়কর কাঠামোয় কোনও বদলের কথা ঘোষণা করেননি অর্থমন্ত্রী।
এই বিষয়ে আরও খবর
কর ফাঁকি রুখতে আগেও করদাতা সহায়ক নীতি এনেছে মোদি সরকার। এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করলেন, এর পরও যে সব করদাতা ছোটখাট কর ফাঁকি দেবেন, তাঁদের জেলযাত্রার মতো কোনও শাস্তি হবে না। শুধু ১০ শতাংশ অতিরিক্ত জরিমানা দিলেই মুক্তি মিলবে। আসলে করকাঠামোর জটিলতার জেরে অনেক সময় ছোট করদাতারা বিভ্রান্ত হয়ে যান। নিজেদের অজান্তেই কর দিতে ভুল করে বসেন। এই ধরনের করদাতাদের জন্যই এই ঘোষণা অর্থমন্ত্রীর। নির্মলা সীতারমণ জানিয়েছেন, ছোট করদাতাদের স্বস্তির জন্য এই সিদ্ধান্ত। গাড়ি দুর্ঘটনায় ইনসুরেন্স ক্লেম বা কোনও সরকারি ক্ষতিপূরণ বা অন্য কোনও সংস্থার ক্ষতিপূরণ পেতে হলে এতদিন ৫, ১০ এবং ২০ শতাংশ হারে কর দিতে হত। কিন্তু এদিনের বাজেটে বিরাট ঘোষণায় অর্থমন্ত্রী জানালেন, এবার থেকে দুর্ঘটনার ক্লেম বা ক্ষতিপূরণ পেতে কোনওরকম কর দিতে হবে না।
#UnionBudget2026 | Union FM Nirmala Sitharaman says, “I propose a scheme for small taxpayers wherein a rule-based automated process will enable obtaining a lower or nil deduction certificate instead of filing an application with the assessing officer. For the ease of taxpayer… pic.twitter.com/GZyriPOtdU
— ANI (@ANI) February 1, 2026
এদিন আয়কর নিয়ে সবচেয়ে বড় ঘোষণা যেটা অর্থমন্ত্রী করেছেন, ১ এপ্রিল থেকে চালু হতে চলেছে নতুন আয়কর আইন। নতুন আয়কর আইনে ৩১ জুলাই পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করা যাবে। অডিট হয়নি এমন ব্যবসায়িক মামলা বা ট্রাস্টের ক্ষেত্রে ৩১ অগস্ট পর্যন্ত রিটার্ন দাখিল করার সুযোগ থাকছে। আরও সরলীকরণ করা হবে কর কাঠামো। তবে তাৎপর্যপূর্ণভাবে সরাসরি করকাঠামো অর্থাৎ আয়কর কাঠামোয় কোনও বদলের কথা ঘোষণা করেননি অর্থমন্ত্রী।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বিশ্বজয়ের ৩ মাসের মধ্যে অধিনায়কত্ব যাচ্ছে সূর্যকুমারের, নেতৃত্বের দৌড়ে আপাতত ৩
-
দিল্লির পর বিহার, বিধ্বংসী আগুন হাসপাতালে, ঝলসে মৃত অন্তত ৪
-
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর, নওশাদের উদাহরণ তুলে আদালতে যাচ্ছেন এজেইউপি নেতা
-
সাতসকালে শওকত মোল্লার বাড়িতে এনআইএ হানা, তল্লাশির আগেই ‘পলাতক’ তৃণমূল নেতা
-
৪ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন



