সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওষুধ কেনার জন্য স্বামীর থেকে মাত্র ৩০ টাকা চেয়েছিলেন স্ত্রী। এর জেরে তাঁকে তালাক দিল এক ব্যক্তি। শুধু তাই নয়, ওই মহিলার দুই সন্তানকে কেড়ে নিয়ে তাঁকে গলাধাক্কা দিয়ে বাড়ির বাইরে বের করে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাপুর জেলায়।
[আরও পড়ুন: ‘৩৭০ ধারা বিলোপ অসাংবিধানিক’, মোদি সরকারের বিরোধিতায় সরব প্রিয়াঙ্কা]
নির্যাতিতার অভিযোগ, ‘তিন বছর আগে আমাদের বিয়ে হয়েছিল। তারপর দুটি সন্তানও হয়। কয়েকদিন ধরে আমার শরীরটা খারাপ হয়েছিল। তাই ওষুধ কেনার জন্য স্বামীর থেকে ৩০ টাকা চাই। কিন্তু, এই কথা শুনে রেগে ওঠে আমার স্বামী। আমাকে যাচ্ছেতাই ভাবে কথা শোনাতে থাকে। এর মাঝেই আচমকা তিনবার তালাক বলে চেঁচিয়ে ওঠে। এরপর শ্বশুরবাড়ির বাকি লোকেরা এসে সন্তানদের কেড়ে নিয়ে আমাকে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়।’
এপ্রসঙ্গে তাঁর মা বলেন, ‘আমার মেয়ে অসুস্থ ছিল। তাই স্বামীর থেকে ওষুধ কেনার জন্য ৩০ টাকা চেয়েছিল। কিন্তু, ওর স্বামী রেগে গিয়ে ঝগড়া করতে শুরু করে। আর ঝগড়ার মাঝেই তালাক দিয়ে দেয়। এরপর তার পরিবারের বাকি লোকজন আমার মেয়েকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়।’
[আরও পড়ুন: দিল্লি পুলিশের নোটিসে ১৫ আগস্টকে প্রজাতন্ত্র দিবস হিসেবে উল্লেখ! দায়ের জনস্বার্থ মামলা]
হাপুরের ডিএসপি রাজেশ সিং বলেন, ‘আমাদের কাছে একটি আবেদন জমা পড়েছে। তাতে এক মহিলা অভিযোগ করেছেন যে কয়েকদিন আগে স্বামী তাঁকে তালাক দিয়েছে। এর ভিত্তিতে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছি আমরা। তদন্তের পরেই অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’
সম্প্রতি সংসদের বাদল অধিবেশনে পাশ হয়েছে তিন তালাক বা মুসলিম মহিলা বিল(প্রোটেকশন অফ রাইটস অন ম্যারেজ), ২০১৯। এই বিলে থাকা আইন অনুযায়ী, ২০১৯ সালের পয়লা আগস্টের পর স্ত্রীকে তিন তালাক দিলে তিন বছরের জেল হবে স্বামীর।
সর্বশেষ খবর
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে
-
‘তোমার ইমেজটাই নষ্ট করে দেব’, বচ্চনবধূ ঐশ্বর্যকে ‘হুঁশিয়ারি’ বলি পরিচালকের!
-
নজরে ‘চিকেনস নেক’, নিরাপত্তার বজ্রআঁটুনি খতিয়ে দেখতে স্বাধীনতা দিবসের পরেই শিলিগুড়িতে শাহ!
-
সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণের বিরোধিতার ‘শাস্তি’, প্রতিবাদীরা পাবে না ‘আইনজীবী’ স্বীকৃতি!
-
ভবিষ্যতের ভুল আগেই এড়ানো সম্ভব, শৈশবেই দেওয়া হোক আর্থিক শিক্ষার পাঠ