সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘোষণা এনডিএ সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতেই হয়ে গিয়েছে৷ দেশবাসীকে সরাসরি নিজের সঙ্গে দেখা করার সুযোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শর্ত শুধু একটাই অংশ নিতে হবে অনলাইন ক্যুইজে৷ উত্তর দিতে হবে কিছু প্রশ্নের৷ যেমন দেশের মোট আয়কর জমার পরিমাণ কিংবা দেশে মোট কতজন আমলা নিযুক্ত রয়েছেন প্রশাসনিক পদে৷ সঠিক উত্তর দিলেই মোদির সঙ্গে দেখা করার সুযোগ মিলবে৷
এর জন্য যেতে হবে https://www.mygov.in/ সাইটে৷ সেখানে গিয়ে প্রশ্নোত্তরে অংশগ্রহণ করতে পারবেন ভারতের নাগরিকরা৷ যদিও বেশ কিছু শর্তাবলি রয়েছে৷ প্রতিযোগিতার সময় নির্দিষ্ট৷ পাঁচ মিনিটে দিতে হবে ২০টি প্রশ্নের উত্তর৷ সবচেয়ে বেশি সঠিক উত্তর দেবেন যাঁরা, তাঁদের মধ্যে থেকেই বেছে নেওয়া হবে বিজেতাকে৷
৫ জুন পর্যন্ত এই প্রতেযোগিতায় অংশ নেওয়া যাবে৷ প্রতিযোগিতায় জয়ী প্রার্থীরা প্রত্যেকে একটি শংসাপত্র পাবেন, এতে প্রধানমন্ত্রীর সই থাকবে৷ থাকবে দেখা করার সুযোগও৷ ২৫ মে থেকে এই প্রশ্নোত্তরের পালা শুরু হয়েছে৷ ১,৭৭২ জন এখনও পর্যন্ত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন৷ অনলাইনে সরকারকে রেটিং দেওয়ার ব্যবস্থাও রয়েছে এতে৷ সাইটে বলা হয়েছে, ‘রেট মাই গভর্নমেণ্ট’ নামে এই সমীক্ষায় উত্তর পেলে সরকার তার প্রকল্পগুলিকে আরও ভালভাবে এগিয়ে নিয়ে যাবে৷
সর্বশেষ খবর
-
ফের নিম্নচাপের ভ্রুকুটি! চলতি সপ্তাহেও বৃষ্টির সম্ভাবনা, ভেস্তে যাবে পুজোর কেনাকাটা?
-
মাথায় বন্দুক ঠেকিয়ে টাকা-মোবাইল লুট! বালোচিস্তানে ডাকাতের খপ্পরে পাকিস্তানি ফুটবল দল
-
পার্টি অফিসেই দুষ্কৃতীদের গুলিতে খুন উদ্ধব শিবিরের শিব সেনা নেতা! ব্যাপক উত্তেজনা মহারাষ্ট্রে
-
‘কিং রিটার্নস টু…’, বক্সায় এল বিহারের বাঘিনী, খাঁচাতেই খোশমেজাজে হলদে ডোরা-কাটা
-
ভোর হতেই খনি এলাকায় অ্যাকশনে ইডি! ঠিকাদারের বাড়িতে তদন্তকারীরা, বাইরে জওয়ানরা