১৯টি ট্রাইব্যুনালের কাজের প্রক্রিয়া একই রকম হওয়া প্রয়োজন। আর তাই তিনজন প্রাক্তন বিচারপতিকে নিয়ে বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতিকে এই কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ১৯টি ট্রাইব্যুনাল কীভাবে কাজ করবে, এই কমিটি তা নজর রাখবে বলেও এদিন নির্দেশে জানিয়েছে সুপ্রিম কোর্ট। অন্যদিকে শুধু অনলাইনে নয়, অফলাইনেও আপিল জমা দিতে পারবেন ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ব্যক্তিরা। তবে এক্ষেত্রে জেলাশাসকদের দপ্তর থেকে দিতে হবে রসিদ।
এই বিষয়ে আরও খবর
আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন। তার আগেই আজ অর্থাৎ সোমবার এসআইআর মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। মামলার শুনানিতে ট্রাইব্যুনাল নিয়ে মানুষের হেনস্তার বিষয়টি তুলে ধরেন রাজ্যের আইনজীবীরা। সকাল থেকে নাম তোলার জন্য মানুষ কীভাবে লাইনে দাঁড়াচ্ছেন তাও এদিন মামলার শুনানিতে তুলে ধরা হয়। এই বিষয়ে যাতে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় সেই আবেদনও জানানো হয়। এরপরেই প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, ১৯টি আপিল ট্রাইব্যুনালের প্রক্রিয়া একইরকম হওয়া প্রয়োজন। আর এরপরেই তিনজন প্রাক্তন বিচারপতিকে নিয়ে কমিটি গঠনের নির্দেশ দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। এই কমিটি গোটা প্রক্রিয়া তদারকি করবে।
মানুষের সুবিধার্থে আপিল শুধু কলকাতাতেই হবে নাকি অন্য জায়গাতেও করা যাবে সে বিষয়েও কমিটি সিদ্ধান্ত নেবে বলে নির্দেশ সুপ্রিম কোর্টের। মঙ্গলবারের মধ্যে এই কমিটি গোটা প্রক্রিয়া নির্ধারণ করে ফেলবে বলেও এদিন আশা প্রকাশ করে প্রধান বিচারপতির বেঞ্চ। এদিকে আজ অর্থাৎ সোমবার রাতের মধ্যেই কমিশনকে সম্পূর্ণ তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল সুপ্রিম কোর্টে চিঠি দিয়ে জানিয়েছেন, আজ দুপুর ১২ টা পর্যন্ত ৫৯ লাখ ১৫ হাজার বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি হয়ে গিয়েছে। বাকি নামগুলির নিষ্পত্তি এদিন হয়ে যাবে বলেও জানিয়েছে হাই কোর্ট।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
ভুয়ো অভিযোগে ফাঁসানো হচ্ছে! গড়াপেটা কাণ্ডে আইনি ব্যবস্থার হুমকি সিএসকে’র তরুণ তুর্কির
-
বাড়ি থেকে এক পা বেরতে দেননি স্বামী! ৮ মাস পর উদ্ধার করল পুলিশ
-
ক্লান্তিকর খবরের ভিড়ে হস্তিশাবকের বাঁচার গল্প যেন রূপকথা!
-
লক্ষ্য দ্রুত ভোটারের নাম নথিভুক্তকরণ, ট্রাইবুনালের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত কমিশনের, হবে ডিজিটাল শুনানি!
-
কেন্দ্রের অনুদানে কেনা যন্ত্রপাতি সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে ‘গায়েব’! কড়া শাস্তির নিদান স্বাস্থ্য দপ্তরের



