সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৫ বছরের কিশোরী মেয়েকে ধর্ষণের চেষ্টা করায় অন্য সন্তানদের সাহায্যে স্বামীকে খুন করল এক মহিলা। ঘটনাটি ঘটেছে লুধিয়ানার মহাবীর জৈন কলোনি এলাকায়। মৃতের নাম রাজ কিশোর (৪৫) বলে জানা গিয়েছে। ওই ব্যক্তিকে খুনের অভিযোগে তার স্ত্রী গীতার নামে মামলা দায়ের করেছেন পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথম স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর এক মেয়ে ও ছেলেকে নিয়ে রাজকিশোরকে বিয়ে করেন গীতা। তারপর তাঁর আরও একটি মেয়ে এবং দুটি ছেলে হয়। প্রথমে সব ঠিকঠাক থাকলেও ২০১৮ সালে সৎ মেয়েকে ধর্ষণের চেষ্টা করে রাজ কিশোর। তখন পুলিশের কাছে অভিযোগ জানালে তারাই বিষয়টি মিটমাট করে দেয়। শনিবার রাতে ফের মদ খেয়ে বাড়ি ফিরে ১৫ বছরের ওই কিশোরীর উপরে চড়াও হয় রাজকিশোর। তাকে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি দেখতে পেয়ে মাথা গরম হয়ে যায় গীতার। প্রথমে স্বামীকে বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু, কোনওভাবেই তাকে নিরস্ত করতে পারেনি। এক ছেলে ও মেয়ের সাহায্যে রাজ কিশোরের গলায় তার বেঁধে তাকে শ্বাসরুদ্ধ করে খুন করে। সে মারা গিয়েছে এটা নিশ্চিত হওয়ার পরেই সোজা স্থানীয় দারেসি পুলিশ স্টেশনে হাজির হন গীতা। পুলিশকে সবকিছু খুলে বলার পর ঘটনাস্থলে এসে রাজ কিশোরের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় তারা।
[আরও পড়ুন: ভূস্বর্গে ফের তুমুল গুলির লড়াই, ইদের দিনেই খতম শীর্ষ লস্কর জঙ্গি-সহ ২ ]
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গীতার অভিযোগ যে মিথ্যে নয় তা প্রতিবেশীদের কাছ থেকে জানা গিয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি রাজ কিশোরকে খুনের অভিযোগে গীতা ও তাঁর এক নাবালক পুত্র ও কন্যার নামে মামলা দায়ের হয়েছে। তাদের জেরা করেও বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।
[আরও পড়ুন: ইদে দেশবাসীর সুস্বাস্থ্য কামনা প্রধানমন্ত্রীর, ঘরে বসেই উৎসব পালনের বার্তা মমতার]
সর্বশেষ খবর
-
শেষ সূর্য জমানা! ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স, প্রথমবার জাতীয় দলে বৈভব
-
আউট হয়েও বাঁচলেন ‘ধুরন্ধর’ রাহুল! ‘ওকে অস্কার দাও’, বললেন প্রাক্তন ক্রিকেট তারকা
-
শওকত মোল্লাই ‘মূল সন্দেহভাজন’, ভাঙড়ে বিস্ফোরণ কাণ্ডে বিবৃতি জারি এনআইয়ের
-
‘পশ্চিমবঙ্গে ডিম এখন খুব সস্তা’, চড়া সুর যশের, বিজেপি ক্ষমতায় আসতেই ‘জেগে উঠলেন’?
-
প্রোপাগান্ডা রাজনীতি গণতন্ত্রের অংশ নয়, পথ দেখাচ্ছে হাঙ্গেরি