চাকরি হারিয়েছেন স্ত্রী। সেই রাগে মারমুখী হয়ে উঠলেন স্বামী। দলবল জুটিয়ে সটান পৌঁছে গেলেন স্ত্রীর কর্মক্ষেত্রে। সেখানে পৌঁছেই স্ত্রী সদ্যপ্রাক্তন ‘বস’কে বেধড়ক মার! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ‘বস’কে। কর্নাটকের এই ঘটনা ঘিরে হইচই পড়ে গিয়েছে নেটদুনিয়ায় ।
ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর উত্তরে। জানা গিয়েছে, আভালাহালি এলাকায় একটি স্যালোঁ থেকে ঘটনার সূত্রপাত। স্কিন শাইন ইউনিসেক্স স্যালোঁ নামে ওই বিউটি পার্লারে কর্মরত ছিলেন সুষমা নামে এক মহিলা। গত শনিবার ওই পার্লার থেকে তাঁকে ছাঁটাই করে দেওয়া হয়। কাজ হারিয়ে স্বভাবতই ক্ষোভে ফেটে পড়েন সুষমা। বাড়িতে ফিরে গোটা ঘটনা জানান স্বামীকে। কেন সুষমার চাকরি গেল, সেই কারণটাও স্পষ্টভাবে জানা যায়নি।
আরও পড়ুন:
কিন্তু স্ত্রীকে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়ার ব্যাপারটা মোটেই ভালোভাবে নেননি সুষমার স্বামী। খবর পেয়েই চার-পাঁচজনকে সঙ্গে নিয়ে তিনি পৌঁছে যান বিউটি পার্লারে। সেসময়ে উপস্থিত ছিলেন স্যালোঁর মালিক মোহন কুমার। তাঁকে দেখতে পেয়েই গালিগালাজ করতে থাকেন সুষমার স্বামী। নানাভাবে হুমকিও দেন। শেষ পর্যন্ত মোহনকে মারধর করতে থাকে সুষমার স্বামীর দল। মোহনকে বাঁচাতে ছুটে আসেন তাঁর স্ত্রী শ্রীজা। তাঁকেও মারধর করা হয়।
গোটা ঘটনাটি ধরা পড়েছে স্যালোঁর সিসিটিভিতে। হামলার পরে গুরুতর আহত অবস্থায় মোহনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। স্থানীয় থানায় দায়ের হয়েছে এফআইআর। ঠিক কী কী ঘটনার প্রেক্ষিতে এই হামলা, সেসব খতিয়ে দেখছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখেও চলছে তদন্ত। কিন্তু হামলাকারীদের কাউকেই এখনও ধরা যায়নি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া প্রধানমন্ত্রীর মাইনে একলাফে বাড়ল আরও ৬০ শতাংশ!
-
এমবাপের রেকর্ডের দিনে লাল কার্ড ভাই ইথানকে, বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স লিগেও হালান্ডের গোলবন্যা
-
মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, অনুদান না নিয়ে শুভেন্দুকে ‘রিটার্ন গিফট’ পুজো উদ্যোক্তাদের
-
‘চাকরি ছাড়ুন, নাহলে মরুন’, লস্করের হুমকিতে উদ্বিগ্ন ৭০০০ কাশ্মীরি পণ্ডিত
-
মহালয়ার সন্ধ্যায় ইডেনে পুজোর সূচনা, মা দুর্গার চোখ আঁকতে পারেন মোদি