সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় আছে, ‘কুসন্তান যদি বা হয়, কুমাতা কদাপি নয়’৷ এর মানে, সন্তান খারাপ হলেও মা কখনও খারাপ হয় না। কিন্তু, যতদিন যাচ্ছে কুসন্তানের থেকে কুমাতার সংখ্যা যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গোটা দেশে যখন নারী নির্যাতনের বিরুদ্ধে সবাই সরব হয়ে উঠছেন। ধর্ষকদের চরম শাস্তির দাবিতে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে। ঠিক তখনই নিজের ১২ বছরের মেয়েকে তিন ব্যক্তিকে দিয়ে লাগাতার ধর্ষণ করানোর অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গুজরাটের ভাবনগর জেলার পালিটানা তালুকার ভুতিয়া গ্রামে। তিন ধর্ষককে গ্রেপ্তার করা হলেও পলাতক মেয়েটির মা।
[আরও পড়ুন: ‘ধর্মের ভিত্তিতে দেশভাগ করেছে কংগ্রেস’, লোকসভায় তোপ অমিত শাহের]
রবিবার স্থানীয় পুলিশ জানানো হয়, ওই কিশোরীর বাবা গত শনিবার থানায় এসে একটি অভিযোগ দায়ের করেছেন। তাতে তিনি উল্লেখ করেছেন, গত একবছর ধরে তাঁর ১২ বছরের কিশোরীর মেয়েকে ধর্ষণ করে আসছে স্থানীয় তিন ব্যক্তি। আর এই কাজে অভিযুক্তদের সাহায্য করত তার স্ত্রী। ওই তিনজন বাড়িতে এলেই তাঁর স্ত্রী কিছু একটা খাইয়ে দিত। যা খাওয়ার পর ঘর থেকে বেরিয়ে যেতে বাধ্য হতেন তিনি। আর তারপরই কিশোরী মেয়েটিকে ধর্ষণ করত অভিযুক্তরা। বিষয়টি বুঝতে পেরে স্ত্রীকে নিষেধ করলেও কোনও কথা শুনতে চাইত না। বাধ্য হয়ে ওই তিন যুবক ও নিজের স্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে অনুরোধ জানাচ্ছেন তিনি। নির্যাতিতা কিশোরীকে জিজ্ঞাসাবাদ করলে মায়ের বিরুদ্ধে একই অভিযোগ করে সে।
নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শান্তি ধনধুকিয়া(৪৬), বাবুভাই সারতানপারা(৪৩) ও চান্দ্রেশ সারতানপারা(৩২)-কে রবিবার গ্রেপ্তার করে পুলিশ। তবে অভিযোগ দায়ের হওয়ার পর থেকে পালিয়ে গিয়েছে নির্যাতিতার মা। তদন্ত শুরু করার পাশাপাশি নিখোঁজ ওই মহিলার সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
[আরও পড়ুন: ৩১ ডিসেম্বর বাতিল হচ্ছে স্টেট ব্যাংকের বহু এটিএম কার্ড, আপনারটা নয় তো?]
সর্বশেষ খবর
-
২৬/১১ হামলায় কুড়ি জন অন্তঃসত্ত্বার প্রাণরক্ষা, ‘বীরাঙ্গনা’ নার্স অঞ্জলির ভূমিকায় কঙ্গনা
-
বহু জায়গায় দরবারেও মেলেনি! নিজের টাকায় পড়ুয়াদের জন্য পাকা রাস্তা নির্মাণ প্রধান শিক্ষকের
-
অরূপ বিশ্বাসকে ভাইফোঁটা দেওয়ায় মারাত্মক ট্রোলড! বিতর্কের ঝড়ে কী জবাব অপরাজিতার?
-
দিল্লিতে ককরোচ পার্টির বিক্ষোভে উপস্থিত সোনম ওয়াংচুক, কী বার্তা ‘র্যাঞ্চো’র?
-
পুরবোর্ড টিকলে পরবর্তী মেয়র কে? রবিতে তৃণমূল ভবনে বৈঠক ডাকলেন মমতা