সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২২ বছরের তরুণী তখন শহরের একটি বিউটি পার্লারে। আজই বিয়ে বলে কথা। নববধূর সাজ প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল। তখনই পার্লারের কাচের দরজা ভেঙে ভিতরে ঢোকে প্রাক্তন প্রেমিক! প্রেম ভাঙার শাস্তি হিসেবে গুলিতে ঝাঁঝরা করে দিলেন তরুণীকে। ঘটনার পরেই পালিয়ে যান যুবক। রক্তাক্ত তরুণীকে উদ্ধার করে হাসাপাতালে নিয়ে হলেও বাঁচাতে পারেননি চিকিৎসকরা। রবিবার উত্তরপ্রদেশে ঝাঁসির এই খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতা তরুণীর নাম কাজল। তিনি মধ্যপ্রদেশের দাতিয়ার বাসিন্দা। হত্যাকারী যুবক দীপকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। হত্যাকাণ্ডের একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছে, পার্লারের বাইরে দাঁড়িয়ে রুমালে মুখ ঢাকা যুবক। তিনি চিৎকার করছেন, “কাজল বাইরে এসো, তুমি আমায় ধোঁকা দিয়েছ।” এর পরেই পার্লারের ভিতরে ঢুকে কাজলকে গুলিতে ঝাঁঝরা করে দেন তিনি। পার্লারের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, খুনের পরে ছুটে পালাচ্ছেন যুবক। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এখনও পর্যন্ত অভিযুক্তের খোঁজ মেলেনি।
[আরও পড়ুন: পাকিস্তানে চরম নির্যাতনের শিকার সংখ্যালঘুরা, সংসদে মানল শাহবাজ সরকার]
হবু বধূর বোন নেহা বলেন, “বোন বিয়ের জন্য তৈরি হয়ে গিয়েছিল। তখনই ও আসে এবং বোনকে বাইরে আসতে বলে। বোন বাইরে না আসায় দরজা ভেঙে ভিতরে ঢুকে গুলি চালায়।” নেহা আরও জানান, দীপক তাঁদের গ্রামের ছেলে। চোখের সামনে খুন হতে দেখেন জাহ্নভি ঝা নামের এক তরুণী। তিনি ওই সময় ঘটনাস্থলেই ছিলেন। বলেন, “আমি সাড়ে ছটার সময় আসি। তরুণীর বিয়ের মেকআপ প্রায় হয়ে গিয়েছিল। তখনই মুখ ঢাকা যুবক আসে। কাচের দরজা ভেঙে ভিতরে ঢুকে গুলি চালিয়েই পালিয়ে যায়।
[আরও পড়ুন: বিদায় ওয়ানড়, অধিবেশনের প্রথম দিন সাংসদ পদ থেকে ইস্তফা রাহুলের]
সর্বশেষ খবর
-
কর্নাটকে পিএসসি পরীক্ষায় ব্যাপক দুর্নীতি! সিআইডি হেফাজতে আইএএস, বাড়িতে তল্লাশি ইডির
-
আর দেখা যাবে না মিষ্টি হেসে বাহারি মেনুর আবদার! প্রয়াত ‘মা-মাসি কিচেনে’র সেই প্রিয় ‘দাদু’
-
তারকাসুলভ আড়ম্বর ছেড়ে বেঙ্গালুরু মেট্রোয় সফর, ‘আম আদমি’ শ্রীনাথে মুগ্ধ নেটদুনিয়া
-
শুধু পাহাড় নয়, উত্তরে পাবেন সমুদ্রের স্বাদ! ঢুঁ মারুন ‘উত্তরবঙ্গের দিঘা’য়
-
‘বিয়ের তারিখ ভুলে গেলে উড়ে আসবে জুতো,’ বিবাহিত পুরুষদের সতর্কবাণী অমিতাভের!