সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবার থেকে টাকা হাতাতে অপহরণের গল্প ফাঁদল কলেজ পড়ুয়া ছেলে। যদিও ওই টাকা পেতে হোয়াটসঅ্যাপ মাধ্যমে কিউআরকোড পাঠাতেই পর্দাফাঁস হয়ে যায়। শেষ পর্যন্ত ধরে পড়েন যুবক। তিনিই যে নিজের অপহরণের গল্প ফেঁদেছিলেন, তাও জানান পুলিশি জেরায়। এমন ঘটনায় চমকালো পুলিশও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি মহারাষ্ট্রের (Maharashtra) পালঘর জেলার। ৭ ডিসেম্বর নিখোঁজ হন বছর কুড়ির এক যুবক। ৮ ডিসেম্বর ভাসাই থানায় নিখোঁজ ডায়েরি করেন যুবকের বাবা। পুলিশ তদন্ত শুরু করে। পরদিন ছেলে ফোনে বাবাকে জানায়, তাঁকে অপহরণ করা হয়েছে। মুক্তিপণ হিসাবে ৩০ হাজার টাকা না দিলে তাঁকে মেরে ফেলা হবে। টাকা পাঠানোর জন্য ওই নম্বর থেকে একটি কিউআর কোড পাঠানো হয়।
[আরও পড়ুন: শীতলতম রবিবার! ১৫ ডিগ্রির নিচে নামতে পারে কলকাতা-সহ রাজ্যের তাপমাত্রা]
এই ফোন নম্বর ট্র্যাক করেই ভাসাই, বিরার, নাল্লাসোপারা সহ একাধিক জায়গায় তল্লাশি শুরু করে পুলিশ। মুক্তিপণের পরিমাণ এত কম, এই নিয়েও সন্দেহ হয়েছিল পুলিশের। শেষ পর্যন্ত ফোনের লোকেশানের সাহায্যে যুবককে উদ্ধার করা হয়। তখনও বিষয়টি নিয়ে ধন্দে ছিল পুলিশ। তবে কলেজ পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করতেই তাঁর কথায় একাধিক অসংগতি ধরা পড়ে। শেষ পর্যন্ত যুবক স্বীকার করেন, নিজেই অপহরণের ফন্দি এঁটেছিলেন। বাবার কাছে সরাসরি টাকা চেয়েও না পাওয়াতেই একাজ করেন।
[আরও পড়ুন: চাকায় আর কাঁটা নয়, বেআইনি পার্কিং ঠেকাতে পুরসভার হাতিয়ার নতুন অ্যাপ]
সর্বশেষ খবর
-
গালওয়ানের পর প্রথমবার ভারত সফরে জিনপিং! হতে পারে মোদির সঙ্গে বৈঠক, সম্পর্কের বরফ গলবে?
-
ব্রাজিল ম্যাচের আগে চাপে ফেডারেশন, নির্বাচন চেয়ে আদালতে রঞ্জিত বাজাজ
-
অভিষেকের বাড়িতে বিরাট অভিযান সিআইডি-এসটিএফের, দুর্নীতি মামলায় অবেশেষে গ্রেপ্তার সুমিত রায়
-
‘আহত’ ইরানের মার, জর্ডনে ধ্বংস একের পর এক মার্কিন যুদ্ধবিমান! চিন্তায় ট্রাম্প
-
‘দুর্গাপুজো না লিখলে স্টল করতে দেবেন না’, বামেদের ‘দ্বিচারিতায়’ হুঁশিয়ারি শুভেন্দুর