সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তানিষ্কের (Tanishq) ‘বিতর্কিত’ বিজ্ঞাপন নিয়ে দেশজুড়ে রীতিমতো বইছে আন্দোলনের ঝড়। হুমকি, এমনকী শোরুমে হামলার মতো ঘটনার সাক্ষী বিখ্যাত গয়না প্রস্তুতকারক সংস্থা। তবে শুধু সেই সংস্থাই নয়। ওই বিজ্ঞাপনকে সমর্থন করায় নেটদুনিয়ায় কটাক্ষের শিকার পুণের এক তরুণী। এমনকী তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। তাই বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ তিনি।
জারা পুণের বাসিন্দা। স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টে হিন্দু যুবককে বিয়ে করেছেন তিনি। বেশ সুখে শান্তিতে সংসার করছেন জারা পারোয়াল (Zara Parwal)। কংগ্রেসের সক্রিয় সদস্য হিসাবও পরিচিতি রয়েছে তাঁর। মুসলিম পরিবারের হিন্দু পুত্রবধূর সাধভক্ষণের অনুষ্ঠানে আয়োজন নিয়ে তৈরি তানিষ্কের ‘বিতর্কিত’ বিজ্ঞাপনটি দেখেন তিনি। ওই বিজ্ঞাপনই নাড়িয়ে দেয় তাঁকে। নেটদুনিয়ায় নিজের বিয়ের ছবি শেয়ার করেন তিনি। তানিষ্ককে সমর্থনও করেন।
This is for @TanishqJewelry and #bigots who called for #BoycottTanishq and have questioned “what if” religions were changed.
So here goes, my maiden name is Zara Farooqui and I am married to Nikhil Parwal @NikZar05 since 2016. And these are our wedding pics. #TanishqAd pic.twitter.com/PV2dQScFPJ— Zara Raj Parwal (@ZParwal) October 14, 2020
[আরও পড়ুন: গালওয়ানের সংঘর্ষের পর চিনের সঙ্গে সম্পর্কে গভীর ফাটল ধরেছে, জানালেন বিদেশমন্ত্রী]
আর তারপর থেকেই নেটদুনিয়ায় কটাক্ষের শিকার জারা। যদিও তিনি পাশে পান শশী থারুরকে।
So Hindutva bigots have called for a boycott of @TanishqJewelry for highlighting Hindu-Muslim unity through this beautiful ad. If Hindu-Muslim “ekatvam” irks them so much, why don’t they boycott the longest surviving symbol of Hindu-Muslim unity in the world — India? pic.twitter.com/cV0LpWzjda
— Shashi Tharoor (@ShashiTharoor) October 13, 2020
তবে তা সত্ত্বেও হেনস্তার শেষ নেই। অভিযোগ, জারা এবং তাঁর পরিজনদের নেটিজেনদের একাংশ কুরুচিকর মন্তব্য করছে। এছাড়া তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। তাই বাধ্য হয়ে পুণেতে পুলিশের দ্বারস্থ হন তিনি। সাইবার সেলে অভিযোগ দায়ের হয়েছে। এই ঘৃণ্য কাজের সঙ্গে যারা জড়িত তাদের ধরপাকড়ের চেষ্টা চলছে।
[আরও পড়ুন: কাটল জটিলতা! অবশেষে ভারতে শুরু হতে চলেছে রাশিয়ার করোনা ভ্যাকসিনের ট্রায়াল]
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ