সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার থেকে জোম্যাটোর খাদ্য সরবরাহকারী মহিলা কর্মীরা টি-শার্টের পাশাপাশি ‘ইউনিফর্ম’ হিসেবে কুর্তাও পরতে পারবেন। নারী দিবসে এই ঘোষণা করল অনলাইন খাদ্য সরবরাহকারী সংস্থা। গোটা দেশেই জোম্যাটোতে (Zomato) কাজ করা বহু মহিলা কর্মী আপত্তি তুলেছিলেন ওয়াস্টার্ন স্টাইলের টি-শার্টে। তারা বিকল্প ভারতীয় ঐতিহ্যের পোশাকের আবেদন করেন। শেষ পর্যন্ত সেই দাবিতেই মান্যতা দিল সংস্থাটি। নাটকীয় ভাবে নারী দিবসে এই ঘোষণা করল তারা।
শুক্রবার রাতে সোশাল মিডিয়ায় পোস্টে মহিলা কর্মীদের জন্য নতুন পোশাকের কথা জানিয়েছে জোম্যাটো। সেখানে লেখা হয়, “আজ থেকে জোম্যাটোর মহিলা ডেলিভারি পার্টনাররা পোশাক হিসেবে কুর্তা বেছে নিতে পারবেন।” এই লেখার সঙ্গে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে, জোম্যাটোর নতুন কুর্তায় তৈরি হচ্ছেন মহিলা কর্মীরা। তাঁদের চোখেমুখে ধরা পড়েছে খুশির ঝলক। নতুন কুর্তা পরে এক মহিলা কর্মী বলেন, পকেটও আছে!
[আরও পড়ুন: কমলের কেন্দ্রেই কংগ্রেসের রক্তক্ষরণ! ‘হাত’ ছেড়ে পদ্মে ৭ কাউন্সিলর]
অপরপক্ষে সংস্থার তরফে প্রতিক্রিয়া, মহিলা কর্মীরা অনেকেই জোম্যাটোর টি-শার্ট নিয়ে অস্বস্তি প্রকাশ করছিলেন। তাঁদের সেই দাবিকেই মান্যতা দিয়েছি আমরা। সেই কারণেই ভারতীয় টি-শার্টের পাশাপাশই ভারতীয় পোশাকের ব্যবস্থা। উল্লেখ্য, জোম্যাটোর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে নেটিজেনরা।
[আরও পড়ুন: মোদির হিন্দুত্ব মোকাবিলায় জাতগণনা-কৃষক ক্ষোভ, কংগ্রেসের প্রার্থী তালিকায় কোন ইঙ্গিত?]
সর্বশেষ খবর
-
বাইক দাঁড় করিয়ে ফোনে কথা, পিছন থেকে বেপরোয়া গাড়ির ধাক্কা, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
-
ভারত-চিনের সাংস্কৃতিক মেলবন্ধন! ইউনানের শিল্পীরা মাতালেন কলকাতার মঞ্চ
-
সম্পূর্ণ বেসরকারিকরণই কি ভবিষ্যৎ? ৯ কর্মী সংগঠনের চিঠির উত্তর দিল ইসরো
-
জল্পনার অবসান! ‘বিগ বস বাংলা’য় প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাজবীরের, চেনেন এই অভিনেতাকে?
-
দিল্লিতে বাড়ি ভেঙে মৃত ৫, শোকপ্রকাশ মোদি-মুর্মুর, ‘এড়ানো যেত’, তোপ কংগ্রেসের