সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৈধ পাসপোর্ট নেই, নেই ভিসাও। তা সত্ত্বেও বহাল তবিয়তে এ শহরে বাস করছিল ১০ জন নাইজেরীয়। গোপন সূত্র খবর পেয়ে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করল পূর্ব যাদবপুর থানার পুলিশ।
পূর্ব যাদবপুর থানার অন্তর্গত ৯৪ অহল্লা নগরে পুলিশ ও এসসিও-র আইএমএস বিভাগের আধিকারিকরা তল্লাশি চালায়। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় দশজন নাইজেরীয়কে। বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়াই বেআইনিভাবে সেখানে বাস করছিল তারা। নিয়ম ভেঙে এ দেশে থাকার কারণে ২০০৪ ফরেনার্স আইনের ১৪এ(বি) নম্বর ধারা অনুযায়ী, তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তারা কোন উদ্দেশ্যে বিনা বৈধ পাসপোর্ট ও ভিসায় দিনের পর দিন কলকাতায় ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
তৃণমূল নেতার পুকুরে অস্ত্রভাণ্ডার! বেপাত্তা শাহজাহান ঘনিষ্ঠ ‘দাস ব্রাদার্স’
-
মা হচ্ছেন সোহিনী, শোভনের সঙ্গে দ্বিতীয় বিবাহবার্ষিকীর আগেই সুখবর
-
প্রথম ভারতীয় হিসাবে নরওয়ে দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ, সত্যি হল মায়ের ভবিষ্যদ্বাণী
-
বিকেলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল ঝড়বৃষ্টি, তীব্র গরম থেকে মিলবে রেহাই?
-
ট্রাম্প-খামেনেই সাক্ষাতের কোনও সম্ভাবনাই নেই! সাফ জানাল ইরান