নব্যেন্দু হাজরা: সপ্তম দফা দুয়ারে সরকার কর্মসূচিতে ১২ টি প্রকল্পে আবেদনকারী ১০০ শতাংশ মানুষ পরিষেবা পেয়েছেন। শনিবার নবান্নের তরফে জানানো হয়েছে, ঐক্যশ্রী, কন্যাশ্রী, খাদ্যসাথী, রূপশ্রীর মতো ১২টি প্রকল্পে যাঁদের আবেদন অনুমোদন পেয়েছে, তাঁরা প্রত্যেকেই পরিষেবা পেয়েছেন।
এই দফায় মোট ৩৫টি প্রকল্পে সরকারি প্রকল্পে পরিষেবা প্রদান করা হয়েছে। গত ১ সেপ্টেম্বর থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে এই দুয়ারে সরকারি কর্মসূচি। প্রায় দু’লক্ষ ক্যাম্প করা হয়েছে। ৯৯ হাজার ৭৩০টি ক্যাম্পে আবেদন জমা নেওয়া হয়েছে। আর ৯৯ হাজার ৪২৭টি থেকে পরিষেবা প্রদান করা হয়েছে। মোট আবেদন জমা পড়েছে ৮৯ লক্ষ ১১ হাজার ৪৬৮টি।
[আরও পড়ুন: ক্লেইটনের জোড়া গোলে জয়ের মুখ দেখল ইস্টবেঙ্গল, স্বস্তি পেলেন কার্লেস কুয়াদ্রাত]
প্রসঙ্গত, এর আগে গত এপ্রিল মাসে দুয়ারে সরকারের (Duare Sarkar) ষষ্ঠ দফায় রাজ্যজুড়ে প্রায় আধ কোটি মানুষ পরিষেবা পেয়েছিলেন। ১ এপ্রিল থেকে এক মাস ধরে কর্মসূচিতে ৪৭,১১,২৬০ জন উপভোক্তা পরিষেবা পেয়েছিলেন। যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সবথেকে বেশি মহিলা টাকা পেয়েছিলেন। সংখ্যাটা প্রায় ১১ লক্ষ। তার পরই ছিল স্বাস্থ্যসাথী।
[আরও পড়ুন: আদৌ বাস্তবে ছিলেন গোপাল ভাঁড়? ইতিহাসের অন্ধগলিতে লুকিয়ে কোন সত্যি?]
সর্বশেষ খবর
-
‘অ্যানিম্যাল’ রণবীরকে রাম হিসেবে মেনে নেব না! কেন আপত্তি তুললেন রামানন্দ সাগরের নাতি?
-
এবার বিগ ব্যাশে লিগেও আইপিএলের ফ্র্যাঞ্চাইজি! যুগান্তকারী সিদ্ধান্তের পথে ক্রিকেট অস্ট্রেলিয়া
-
বাঘের আক্রমণে ক্ষতবিক্ষত! ব্রেন ডেথ মৎস্যজীবীর অঙ্গদানের বেনজির সিদ্ধান্ত পরিবারের
-
কয়েক সপ্তাহেই বয়স কমবে ৬ বছর, যুগান্তকারী ওষুধ বানাচ্ছে এআই! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট
-
চিনের পর পাততাড়ি গোটাচ্ছে আমেরিকাও! বালোচিস্তানে কোন খেলা ভারতে? মাথা খুঁড়ছে পাকিস্তান