অর্ণব আইচ ও নিরুফা খাতুন: তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার খোদ পুলিশই। মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে লক্ষ-লক্ষ টাকা বুধবার দুই উর্দিধারীকে গ্রেপ্তার করল কড়েয়া থানার পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে প্রায় ৪ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে খবর, ধৃতরা হলেন কৌশিক ঘোষ ও মহম্মদ মন্টি। তাঁদের বিরুদ্ধে গাড়ির চালককে ভয় দেখিয়ে প্রায় ৪ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ উঠেছে। বিষয়টা জানাজানি হতেই এদিন কড়েয়া থানার পুলিশ গ্রেপ্তার করে। উদ্ধার হয়েছে ১ লক্ষ ৯৫ হাজার টাকা।
জানা গিয়েছে, সরকারি আধিকারিক পরিচয় দিয়ে বালিগঞ্জ থেকে গাড়ি ভাড়া করেছিলেন কৌশিক ঘোষ ও মহম্মদ মন্টি। অভিযোগ, চালক আসতেই তাঁকে রীতিমতো হুমকি দেয় দুই পুলিশ কর্মী। মিথ্যা মামলায় ফাঁসিয় দেওয়ার হুমকি দিয়ে ৪ লক্ষ টাকা দাবি করা হয়। শেষমেশ ১ লক্ষ ৯৫ হাজার টাকা দিয়ে মুক্তি পান ওই চালক। গ্রেপ্তারির পর ধৃতদের কাছ থেকে থেকে সেই টাকা উদ্ধার হয়েছে।
পুরো বিষয়টি জানতে পারার পরই পুলিশের দ্বারস্থ হয় চালকের পরিবার। তার পরই কড়েয়া থানা গোয়েন্দা বিভাগে কর্মরত ২ পুলিশ কর্মীকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে যাদের হাতে শহরের নিরাপত্তার দায়িত্ব তাঁরাই তোলাবাজি করছে, তাহলে নাগরিকদের নিরাপত্তা কে দেবে?
সর্বশেষ খবর
-
সত্যিই খুনের নেপথ্যে রবীন্দ্রনাথ! ধনেখালিতে একই পরিবার তিনজনের মৃত্যু রহস্য ফাঁস! কী বলছে পুলিশ
-
এবার সরকারি লজেই কম খরচে থাকা-খাওয়া-সুরক্ষা! তারাপীঠ অগ্নিকাণ্ডের পর বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর
-
বন্যা বিধ্বস্ত নেপালের জন্য কনসার্টের উদ্যোগ, কী ভাবনা ‘টক্সিক’ গায়ক বিশালের?
-
অপুষ্টিতেই মালদহ মেডিক্যালে ৮৯টি শিশুর মৃত্যু! হাসপাতাল ঘুরল বিশেষজ্ঞ দল
-
চারদিন ধরে খোঁজ নেই, নেপালে কী অবস্থায় রয়েছেন শুভ্রাংশুর স্ত্রী? মুকুল রায়ের বাড়িতে ঋতব্রতরা